ভারতের ক্রিকেট মানেই আলাদা একটা ব্যাপার। ক্রিকেটাররা যে সম্মান পান তার সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-দের মতে ভিভিআইপি-দেরই তুলনা হতে পারে। এহেন ভারতীয় ক্রিকেট দুনিয়ার সঙ্গে গত কয়েক বছর ধরে নিজেদেরকে মেলে ধরেছে চিনা মোবাইল সংস্থা অপ্পো। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসরও অপ্পো।
এই অপ্পো এবার বাজারে এনেছে এমন এক মোবাইল ফোন যা সকলকে চমকে দিয়েছে। অপ্পো এফ ৭ নামে এই মোবাইল ফোনের অন্যতম মূখ্য আকর্ষণ এর স্ক্রিন। বলতে গেলে অপ্পো এফ ৭-এর ৮৯.০৯ শতাংশই 'স্ক্রিন বডি'। অপ্পো এফ ৭ - প্রথম অ্য়ান্ড্রয়েড ফোন যাতে রয়েছে 'নচ স্ক্রিন স্পোর্টিং'। এছাড়াও রয়েছে ৬.২৩ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০X২২৮০ পিক্সেল) ডিসপ্লে। যাকে আরও শক্তিশালী করেছে 'লেটেস্ট সুপার ফুল স্ক্রিন ২.০ প্যানেল।' এর মানে অপ্পো এফ ৭-এ আরও খুব ভালোভাবে যেমন গেম খেলা যাবে, তেমনি ফোটোগ্রাফি ও ভিডিও দেখার মতো কাজে আরও সুবিধা মিলবে। চলতি মাসের ২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে অপ্পো এফ ৭।
অপ্পো এফ ৭-এ যে জিনিসটি সবচেয়ে চমকে দিয়েছে তাহল 'এআই'-এর সুবিধা। এতে এমনকিছু 'এআই' সমৃদ্ধ অ্যাপ্লিকেশন রয়েছে যা মোবাইল ব্যবহারীকে চমকে দেওয়া পক্ষে যথেষ্ট। যেমন ২৫ মেগাপিক্সেল সমৃদ্ধ ফ্রন্ট ক্যামেরা। যেখানে 'এআই' সেলফি থেকে শুরু করে 'এআই' বিউটি ও রিয়্যালটাইম এইচডিআর-এর সুবিধা রয়েছে। দুর্দান্ত সব সেলফি সুবিধার জন্য অপ্পো বিখ্যাত। তাই অপ্পো এফ ৭-র এমনকিছু সুবিধায় বোঝা যাবে 'এআই' সমৃদ্ধ স্মার্টফোন সিস্টেম ম্যানেজমেন্ট প্রসেসিং ও পাওয়ার এফিসিয়েন্সি-তে কতটা শক্তিশালী।
'এফ ৭'-কে সরকারিভাবে বাজারে আত্মপ্রকাশ করানোর আগে খোদ অপ্পো একটি প্রতিযোগিতা চালু করেছে। যেখানে অপ্পো এফ ৭ হাতে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারকে চিহ্নিত করতে হচ্ছে। অপ্পো এফ৭-এর আত্মপ্রকাশের কথা টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে। যেখানে আবার লেখা হয়েছে 'মেক ওয়ে ফর দ্য অল নিউ #অপ্পোএফ৭ নাউ উইথ অ্যান অসম নচ স্ক্রিন। ক্য়ান ইউ গেস হু দ্য ইন্ডিয়ান ক্রিকেটার ইজ দ্য বিহাইন্ড দ্য ফোন।' এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'নচ স্ক্রিন-এর সঙ্গে এক্কেবারে নতুন অপ্পো এফ ৭-হাতে পাওয়ার রাস্তাটা খুলে ফেলুন। অনুমান করে বলতে পারেন ফোনের পিছনে দাঁড়ানো ভারতীয় ক্রিকেটারটি নাম।'
পরে খোদ অপ্পো প্রকাশ করেছে এই ক্রিকেটারদের নাম। এঁরা হলেন হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা ও রবীচন্দ্রণ অশ্বিন। আসলে এই তিন ক্রিকেটারই অপ্পো এফ ৭-এর ব্র্যান্ড অ্যামবাসেডর। হাইক্লাস পারফরম্য়ান্স, স্টাইলিশলি বোল্ড লুকস অপ্পোএফ ৭-এর সঙ্গে এই ক্রিকেটারদের ক্রিকেটিয় আচার-আচরণ মিলে যায়। তাই এই রথিকে অপ্পো এফ৭-এর ব্র্য়ান্ড অ্য়াম্বাসেডর বানানো এক দুরন্ত সিদ্ধান্ত।
বলতে গেলে অপ্পো এফ৭ ইঞ্জিনিয়ারিং জগতেও দৃষ্টান্ত তৈরি করেছে। এর ভিতরে রয়েছে ৫.০ অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড ৮.১ প্ল্যাটফর্মের উপরে তৈরি হয়েছে। ফোনের ডিসপ্লে ভালে করার জন্য বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এই ফোনে। মাত্র ০.০৮ সেকেন্ডসে 'এআই' সুবিধাযুক্ত ফেসিয়াল আনলক- এর সুবিধা রয়েছে ফোনটিতে। আপাতত সোলার রেড, মুনলাইট সিলভার সুইটিং-এর মতো দু'টি রঙে পাওয়া যাচ্ছে অপ্পো এফ৭। আশা করা যাচ্ছে ক্রিকেট পাগল তরুণ-তরুণীদের বুকে ঝড় তুলবে অপ্পো এফ ৭।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে গাঁটছাড়া বাঁধার আগেই অবশ্য ২০১৬ সালে আইসিসি-র সঙ্গে যুক্ত হয়েছিল অপ্পো। এই চুক্তির মধ্যে দিয়ে বেশ কয়েক বছর ধরে বিশ্বজুড়ে আইসিসি- বিভিন্ন প্রতিযোগিতায় কাজ করে অপ্পো। তাই আশা ভারত যেহেতু ক্রিকেটের ধর্মস্থান বলে খ্যাত সেখানে অপ্পো এফ৭ এক নয়া বাণিজ্যিক সাফল্যের মুখ দেখবে।