'রোনাল্ডোর বিরুদ্ধে অনেক প্রমাণ চাপা দেওয়া বাকি', নিগ্রহ কাণ্ডে বললেন অ্যালেক্স মর্গ্যান

মহিলাকে যৌন নিগ্রহ কাণ্ড থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাঁচতে গেলে এখনও অনেক প্রমাণ চাপা দিতে হবে বলে মনে করেন আমেরিকার মহিলা ফুটবল তারকা অ্যালেক্স মর্গ্যান। একমাত্র অর্থই সেখানে অনর্থের কারণ হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন ফিফার বিচারে সেরা মহিলা ফুটবলের জন্য মনোনিত মর্গ্য়ান।

উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর ইতালির মিলানে ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি হতে হবে অ্য়ালেক্স মর্গ্যানকে। কারণ দু-জনেই নিজ নিজ বিভাগে সেরা ফুটবলারের মনোনয়নে আছেন। যদিও সেই সাক্ষাৎ তাঁকে অন্তত অপ্রস্তুতে ফেলবে না বলেই দাবি করেছেন আমেরিকার মহিলা ফুটবল তারকা।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই বছরই পর্তুগিজ তারকার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন এক মহিলা। লাস ভেগাসে ২০০৯ সালে রোনাল্ডো এই অপরাধ করেন বলে অভিযোগ। এই ইস্যুতে আইনি লড়াই শুরু হয়। প্রাথমিক ভাবে সেই লড়াইয়ে জিতেও যান সিআর সেভেন।

তবে এই ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনান্ডো অপরাধী বলেই মনে করেন আমেরিকার মহিলা ফুটবল তারকা অ্যালেক্স মর্গ্যান। আগেও তিনি এ ব্যাপারে সরব হয়েছিলেন। রোনাল্ডোর বিরুদ্ধের একটি খবর টুইটারে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মর্গ্য়ান। আরও একবার এই মামলায় নিগৃহীত মহিলারই পাশে দাঁড়িয়েছেন মার্কিন মহিলা ফুটবল তারকা।

অ্যালেক্স মর্গ্যানের কথায়, ক্ষমতার বলে রোনাল্ডো সাময়িক রেহাই পেলেও তিনি ধোয়া-তুলসি পাতা নন। এমনকী সিআর সেভেনকে বিশ্বের সেরা ফুটবলারও মনে করেন না আমেরিকার মহিলা ফুটবল তারকা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 10, 2019, 19:39 [IST]
Other articles published on Sep 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+