
কোয়ার্টার ফাইনালের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনও দল
প্রসঙ্গত উয়েফার নটআউট পর্বের ইতিহাসে এই প্রথম কোনও দলে এত বড় ব্যবধানে ম্যাচ হেরেছে। বার্সা ম্যাচ হারে ৬ গোলের ব্যবধানে। বায়ার্নের আত্মঘাতী গোল না হলে স্কোরলাইন ৮-১ হতে পারত।

আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা
জানা গিয়েছে কোচ সেতিয়েনের বিদায়ের খবরে শিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা। ক্লাব সিদ্ধান্ত নিয়ে ফেললেও এখনও সরকারিভাবে তা ঘোষণা করেনি।

জানুয়ারি থেকে অগাস্ট, ৭ মাসে কোচ বদল
প্রসঙ্গত চলতি বছরের ১৪ জানুয়ারি এর্নেস্টো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনের হাতে তুলে দেওয়া ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। বায়ার্নের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর সেতিয়েনকে কোচের হটসিট ছাড়তে হচ্ছে। কাতালান ক্লাবে সেতিয়েন টিঁকলেন মাত্র ৭ মাস।

বার্সা প্রেসিডেন্ট যা জানিয়েছেন
বার্সেলোনার প্রেসিডেন্ট বার্তেমিউ জানিয়েছেন, 'এই হার যন্ত্রণার। ক্লাব ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি বদলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হবে।'

সাংবাদিকদের প্রশ্নে উত্তর এড়িয়ে গেলেন মেসি
উল্লেখ্য বায়ার্নের কাছে হারের পরে বার্সেলোনা অধিনায়ক লিও মেসি সাংবাদিক বৈঠকে আসেননি। তাঁর জায়গায় সাংবাদিক বৈঠকে আসেন জেরার্ড পিকে। বার্সার দীর্ঘদেহী ডিফেন্ডার বলেছেন, নতুনদের জন্য যদি জায়গা ছাড়তে হয়, তা হলে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন।


Click it and Unblock the Notifications



















