৭৪ বছর পর ঘটল অঘটন! ১৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনাল্ডোহীন অভিনব রেকর্ড

৭৪ বছর পর ঘটল অঘটন! বায়ার্নের কাছে মেসিদের বিধ্বস্ত হওয়া এখনও বিশ্বের কোটি কোটি বার্সেলোনা ভক্ত মেনে নিতে পারছেন না। কিন্তু দুঃস্বপ্ন তো একেই বল! গুণে গুণে বার্সেলোনাকে ৮ গোল দিল বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লজ্জার রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লজ্জার রেকর্ড

মেসির বার্সেলোনাই ইউরোপের প্রথম দল যারা চ্যাম্পিয়ন্স লিগে নটআউট পর্বের ম্যাচে ৮টি গোল হজম করেছে। লজ্জার হারের পর চাকরি হারিয়েছেন বার্সা কোচ কিকে সেতিয়েন।

৭৪ বছর পর ঘটল অঘটন!

৭৪ বছর পর ঘটল অঘটন!

শেষ কবে বার্সেলোনা এ ভাবে লজ্জার হার বরণ করে নিয়েছে? পরিসংখ্যান বলছে ৭৪ বছর আগে ১৯৪৬ সালে বার্সেলোনা কোনও ম্যাচে ৮ গোল খেয়েছিল। যদিও চ্যাম্পিয়ন্স লিগে নয়, কোপা দেল রেতে সেভিয়ার বিরুদ্ধে ৮ গোল খেয়েছিল বার্সেলোনা।প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সা দুই লেগ মিলিয়ে ১-৮ গোলে ম্যাচ হেরেছিল।

রোনাল্ডোর পর নেই মেসি

রোনাল্ডোর পর নেই মেসি

লিয়র বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ জিতলেও দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রি-কোয়ার্টার থেকেই ছিটকে গিয়েছে রোনাল্ডোর জুভেন্তাস। এবার কোয়ার্টারের বায়ার্নের কাছে হেরে ছিটকে গেল মেসির বার্সেলোনা।

১৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে নেই মেসি-রোনাল্ডো

১৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে নেই মেসি-রোনাল্ডো

২০০৫-'০৬ সালের পর এই প্রথম মেসি-রোনাল্ডো দুই সুপারস্টারকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হতে চলেছে। সে বার আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। কাতালান ক্লাব চ্যাম্পিয়ন হলেও সেমিফাইনাল বা ফাইনালে নামেননি মেসি। কোয়ার্টার ফাইনালের চোট ছিটকে দিয়েছিল মেসিকে। রোনাল্ডো তখন ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সে বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল রোনাল্ডোকে। তার পর থেকে মেসি না হয় রোনাল্ডো দু'জনের কেউই একজন নকআউটে নিয়ম করে ছিলেন।১৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ফের মেসি-রোনাল্ডো দুজনকেই মিস করবে ফুটবলবিশ্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 15, 2020, 17:04 [IST]
Other articles published on Aug 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+