বায়ার্নের ৮-২ গোলে মেসিদের লজ্জার হার, একনজরে চ্যাম্পিয়ন্স লিগের সবেচেয়ে বেশি গোলের ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুঃস্বপ্নের রাত! সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের প্রেসিং ফুটবলের সামনে ২-৮ গোলে ম্যাচ হারল বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগের নটআউট পর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। ১৯৪৬ সালের কোপা দেল রেতে সেভিয়ার বিপক্ষে সর্বশেষ কোনো ম্যাচে আট গোল হজম করেছিল বার্সেলোনা।

এরপর থেকে এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, আর সব মিলিয়ে বার্সার ইতিহাসের হারের ব্যবধানের দিক দিয়ে এটি ষষ্ঠ। ১৯৫১ সালের পর এই প্রথম বার্সা ছয় গোলের ব্যবধানে হারল। ইউরোপে এর আগে এক ম্যাচে পাঁচের বেশি গোল খায়নি বার্সেলোনা। লজ্জার হারে অনেক রেকর্ডকে পিছনে ফেলে দিল মেসির বার্সেলোনা।

ইউরোপ সেরার টুর্নামেন্টে ২-৮ গালে হার যেন কাতালান ক্লাবের স্বর্ণযুগের বিদায়ের ইঙ্গিত দিয়ে গেল। চলতি বছরে করোনা পরবর্তী সময়ে লা-লিগার প্রত্যবর্তনে টানা কয়েকটি ম্যাচ ড্র করে রিয়াল মাদ্রিদের কাছে ট্রফি হারিয়েছে মেসিরা। এবার চ্যাম্পিয়ন্স লিগে লজ্জার ২-৮ হার! যারপর বার্সার ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।

একনজরে চ্যাম্পিয়ন্স লিগের সবেচেয়ে বেশি গোলের ম্যাচগুলি দেখে নেওয়া যাক

বরুসিয়া ডর্টমুন্ড ৮-৪ লেগিয়া (২২/১১/২০১৬)

মোনাকো এফসি ৮-৩ দেপোর্তিভো লা করুনা(৫/১১/২০০৩)

বায়ার্ন মিউনিখ ৮-বার্সোলোনা ২ (১৪/০৮/২০২০)

প্যারিস সেন্ট জার্মেইন ৭- ২ রোজেনবার্গ (২৪/১০/২০০০)

লিয় ৭ -২ ওয়ার্ডার ব্রেমেন (৮/৩/২০০৫)

ভারিয়াল ৬-৩ অ্যালবোর্গ (২১/১০/২০০৮)

বায়ার্ন মিউনিখ ৭- টটেনহ্যাম হটস্পার ২ (১/১০/২০১৯)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 15, 2020, 11:03 [IST]
Other articles published on Aug 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+