হ্যাজার্ডের প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিখের কাছে হারল রিয়াল মাদ্রিদ

বেলজিয়াম তারকা এদেন হ্যাজার্ডের অভিষেক ম্যাচেই বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হারল রিয়াল মাদ্রিদ। টেক্সাসের হাউস্টনের এই ম্যাচ প্রদর্শনী হলেও দুই দলের খেলার ধরন দেখে তা বোঝা যায়নি। দুই দলেরই প্রথম একাদশের একাধিক খেলোয়াড় এই ম্যাচে খেলেন।

হার দিয়েই রিয়াল মাদ্রিদে নিজের যাত্রা শুরু করলেন প্রাক্তন চেলসি তারকা এদেন হ্যাজার্ড। একটি গোল করলেও প্রথমবার সাদা জার্সিতে মাঠে নেমে তাঁকে বেশ আড়ষ্ঠই দেখিয়েছে। উল্টোদিকে রবার্ট লেভানদোস্কি, কোরেনটিন টোলিসো এবং সার্জে গ্নাব্রি মাঠে ফুল ফুটিয়েছেন। বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নুয়েরও ম্যাচে অনবদ্য ছন্দে ছিলেন।

টেক্সাসের হাউস্টনের এই প্রদর্শনী ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে বুন্দেশলিগার দল। ১৫তম মিনিটে কিংসলে কোম্যানের ক্রসে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কোরেনটিন টোলিসো। প্রথম বার শট গোলরক্ষকের গ্লাভসে লেগে ফিরে আসতেই দ্বিতীয়বারের চেষ্টায় বল জালে জড়ান টোলিসো। ৩৯ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে গোল শোধ করেন ডেবিউ-ম্যান এদেন হ্যাজার্ড।

দ্বিতীয়ার্ধে যান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবের মুহূর্মুহ আক্রমণ ছুটে আসতে থাকে রিয়াল মাদ্রিদের গোলমুখে। ৬৭ মিনিটের মাথায় নিকলাস সুলের গগণচুম্বী বল দুর্দান্ত দক্ষতায় রিসিভ করে টার্ন নিয়ে অসাধারণ গোল করেন রবার্ট লেভানদোস্কি। ঠিক ২ মিনিট পর ফাঁকায় আরও একটি গোল করে ৩-১ ব্যবধানে বায়ার্ন মিউনিখের জয় নিশ্চিত করেন অ্যান-মার্কাড সার্জে গ্নাব্রি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 21, 2019, 14:07 [IST]
Other articles published on Jul 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+