২৩ গোল! হ্যাটট্রিক পাঁচ ফুটবলারের! প্রাক মরসুম প্রস্তুতির বন্ধুত্বপূর্ণ ম্যাচে রোটাচ ইগার্ন এফসি ক্লাবকে ২৩ গালের মালা পরালো বায়ার্ন মিউনিখ।
ম্যাচের শুরুতেই ৯ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল ঠেলে দেয় মিউনিখ। পর্তুগাল স্টার রেনাতো স্যাঞ্চেস ৬ মিনিটের মাথায় গোল করেন।দু'মিনিটের ব্যবধানের এরপর স্কোরলাইন ২-০ করে দেন ডাজাকু।৯ মিনিটে লেভানডস্কির গোলে স্কোরলাইন ৩-০ করে বায়ার্ন। ২৯ মিনিটের মধ্যেই এরপর পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডস্কি হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। প্রথামার্ধে ১১ গোল দেয় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধেও একের পর এক গোল। প্রস্তুতি ম্যাচে পরিবর্ত ফুটবলার মিলিয়ে মোট ১১ জন স্কোরসিটে নাম তুলেছেন। যার মধ্যে হ্যাটট্রিক করেন ৫ ফুটবলার। মুলার, লেভানডস্কি, টোলিসো, রিট, গোরেৎস্কা ম্যাচে হ্যাটট্রিক করেছেন।