রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল পিএসজি, অ্যাতলেটিকোর বিরুদ্ধে আটকে গেল জুভেন্তাস

চ্যাম্পিয়ন্স লিগের অভিযান ম্যাচে পিএসজির কাছে হার রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবকে নিয়ে ছেলেখেলা করল পিএসজি। স্প্যানিশ জায়েন্টদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিল প্যারিস সেন্ট জার্মেইন। হতশ্রী পারফর্ম্যান্স রিয়ালের। রোনাল্ডোত্তর যুগে এভাবেই কি রিয়ালের শেষের দিন শুরু! চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের পারফর্ম্যান্স দেখে উঠছে প্রশ্ন।

নেইমার-এমবাপে-কাভানিকে ছাড়াই ম্যাচ জিতল পিএসজি

গ্রুপ এ-র ওপেনিং ম্যাচে ঘরের মাঠে দারুণ খেলল পিএসজি। ফরাসি দলের হয়ে রিয়ালের বিরুদ্ধে আক্রমণে কিলিয়ান এমবাপে,নেইমার, এডিনসন কাভানি ত্রিফলা না থাকলেও ম্যাচ জিততে অসুবিধে হয়নি পিএসজি'র। প্রথমার্ধে রিয়ালের বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে যায় তারা। পরে ইনজুরি টাইমে আরও একটি গোল করে মাদ্রিদের কফিনে শেষ পেরেক পোঁতে পিএসজি।

রিয়ালের হতশ্রী পারফর্ম্যান্স

১৪ মিনিটে বার্নাটের বাড়ানো বল থেকে বাঁ-পায়ে দুরন্ত গোল দিমারিয়ার। ৩৩ মিনিটে এরপর বক্সের বাইরে থেকে কামান দাগা শটে পিএসজি'র পক্ষে স্কোরলাইন ২-০ করে দেন দিমারিয়া। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে অতিরিক্ত সময়ে মাদ্রিদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে গোল থমাসের। পিএসজি ম্যাচ জেতে ৩-০ ব্যবধানে।

রোনাল্ডো ছাড়ার পর রিয়াল মাদ্রিদ

শেষ মরসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে পারি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেন ক্লাব ছাড়ার পর বড় টুর্নামেন্টে গোলমুখ খুলতে সমস্যায় পড়ছে ক্লাব। শেষ বার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে আয়াক্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মাদ্রিদ। ঘরোয়া লিগ(স্প্যানিশ লিগে) ৩ নম্বরে শেষ করেছিল মাদ্রিদ। ১০ ম্যাচ ড্র ও ৬টি ম্যাচ হেরেছিল তারা।

অ্যাতলেটিকো বনাম জুভে ম্যাচের ফলাফল

ইউরোপ সেরার লড়াইয়ে বুধের রাতে অভিযান শুরু করল অ্যাতলেটিকো মাদ্রিদ, জুভেন্তাস সহ একাধিক বড় ক্লাব। অভিযান ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকোর কাছে আটকে গেল জুভে। ম্যাচে দু'বার এগিয়ে গেলেও জয় ছিনিয়ে নিতে পারল না জুভে। ৪৮ ও ৬৫ মিনিটে এগিয়ে যায় জুভেন্তাস। পাল্টা ৭০ ও ৯০ মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ।

অন্য ম্যাচের ফল

ইউক্রেনের দল শাখতারে বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটি। ক্রভেনার বিরুদ্ধে ব্রায়ান মিউনিখ ম্যাচ জিতল ৩-০ ব্যবধানে। অন্যদিকে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করে হোঁচট খেল টটেনহ্যাম হটস্পার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 19, 2019, 11:15 [IST]
Other articles published on Sep 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+