
ম্যাচের ফল
শনিবার রাতে ইতালির ক্লাব নাপোলিকে ৩-১ গোলে হারালো বার্সা। এর আগে অ্যাওয়ে ম্যাচে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র হয়েছিল। অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচে নেমে এদিন দুই অর্ধ মিলিয়ে বার্সেলোনা দারুণ খেলেছে। দুই লেগ মিলিয়ে ক্লাব ৪-২ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গেল।

ম্যাচ জুড়ে মেসি ম্যাজিক
ম্যাচ রিপোর্টে মেসির গল্পই লিখতে হবে বেশি। ৩-১ গোলের জয়ে বার্সেলোনার জয়ে অধিনায়ক মেসি একটি গোল করান ও আরেকটি গোল করিয়েছেন, এই পর্যন্তই লিখেই থামা যাচ্ছে না। কারণ গতি , ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছেন পেনাল্টি। স্পট কিক থেকে কেবল বলটি জালে জড়িয়েছেন লুইস সুয়ারেজ। মেসি নিজে আরও একটি গোল করেছিলেন, কিন্তু ভিআরের কারণে তা বাতিল হয়ে যায়।
|
২৩ মিনিটে অবিশ্বাস্য গোল
২৩ মিনিটে মেসি জাদু শুরু। ডানপ্রান্ত ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পেছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন লিও, তবে হাল ছাড়েননি। পড়ে গিয়ে মুহূর্তে উঠে অর্ধ শুয়ে থাকা অবস্থায় বাঁ পায়ের প্লেসিংয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দলকে ২-০ এগিয়ে দেন।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির কততম গোল
এবারের চ্যাম্পিয়নস লিগে এটি মেসির তৃতীয় গোল। বার্সেলোনায় হয়ে ম্যাচের ১০ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার লংলে ও প্রথমার্ধের শেষদিকে স্পটকিক থেকে লুইস সুয়ারেজ বাকি দুটি গোল করেন। নাপোলির হয়ে দ্বিতীয়ার্ধে ইনসিনিয়ে একটি গোল করে ব্যবধানে কমালেও ম্যাচ জিততে পারেননি।
|
কোয়ার্টারের বার্সার প্রতিপক্ষ
কোয়ার্টার ফাইনালে মেসির বার্সালোনাকে জার্মানির দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে হবে। ১৫ অগাস্ট ভারতীয় সময় ১২.৩০ মিনিটে এই ম্যাচ দেখা যাবে।


Click it and Unblock the Notifications




















