করোনার পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদ বনাম সিটি, জুভেন্তাস বনাম লিঁও ম্যাচ কখন দেখবেন

WORLD CUP 2019 | ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு!- வீடியோ

করোনা ভাইরাসের থাবায় স্থগিত থাকার পর চলতি সপ্তাহে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। শেষবার ১২ মার্চ ম্যাচ হয়েছিল। লিভারপুল বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের সেই ম্যাচের পর ভাইরাস ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত রাখা হয়।

কবে থেকে চ্যাম্পিয়ন্স লিগে আবার মাঠে বল গড়াতে চলেছে

কবে থেকে চ্যাম্পিয়ন্স লিগে আবার মাঠে বল গড়াতে চলেছে

চলতি সপ্তাহে ৮ অগাস্ট থেকে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে বল গড়াতে চলেছে। মাঠে বল গড়ালেও আগের মতো সেই উত্তেজনা থাকছে না। বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির জন্যে টুর্নামেন্টের বাকি সব ম্যাচই ফাঁকা মাঠে হবে।

প্রত্যাবর্তনে দিনে কী কী ম্যাচ রয়েছে

প্রত্যাবর্তনে দিনে কী কী ম্যাচ রয়েছে

শুক্রবার গভীর রাতে ( ৮ অগাস্ট শনিবার ভারতীয় সময় সকাল ১২.৩০ মিনিটে) ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলতে নামবে। একই সময়ে অন্য ম্যাচে জুভেন্তাস-লিঁও'র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে।

ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ

ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ

শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবিউ থেকে ম্যাঞ্চেস্টার সিটি ২-১ গোল জয় নিয়ে ফিরেছিল। প্রথম লেগের জয় ও দুটি মূল্যবান অ্যাওয়ে গোল থাকায় ভালো অবস্থানে আছে পেপ গুয়ার্দিওয়ালার দল।

ম্যাঞ্চেস্টার সিটির চিন্তা

ম্যাঞ্চেস্টার সিটির চিন্তা

তবে অতীতে ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ছিটকে যাওয়া অভিজ্ঞতাও সিটিকে সতর্ক রাখছে।

রিয়াল মাদ্রিদ কী অবস্থানে রয়েছে

রিয়াল মাদ্রিদ কী অবস্থানে রয়েছে

প্রতিযোগিতা ইতিহাসে স্পেনের দল রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১৩ বার খেতাব জিতেছে। যেখানে গত ছয় আসরের মধ্যে মাদ্রিদের ক্লাব চারবারই শিরোপা জিতেছে।

বদলে যাওয়া রিয়াল ভয়ংকর হতে পারে

বদলে যাওয়া রিয়াল ভয়ংকর হতে পারে

প্রথম লেগের হারে পিছিয়ে থাকলেও করোনা পরবর্তী প্রত্যাবর্তনের পর রিয়াল মাদ্রিদ অনেকটা পাল্টেছে। বার্সেলোনাকে পেছনে ফেলে জিনেদিন জিদানের দল লা লিগার মুকুট পুনরুদ্ধার করেছে। সেই আত্মবিশ্বাস তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য অনুপ্রেরণা যোগাবে।

জুভেন্তাস বনাম অলিম্পিক লিঁও

জুভেন্তাস বনাম অলিম্পিক লিঁও

নিজেদের মাঠে লিওঁ ১-০ গোলে জিতে এগিয়ে রয়েছে। কোয়ার্টার-ফাইনালে যেতে ফিরতি লেগে জুভেন্তাসকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে। পিছিয়ে পড়া বহু ম্যাচে দলের ত্রাতা হয়েছেন রোনাল্ডো। আর একবার তিনি এই ম্যাজিক দেখাতে পারেন কিনা, সেই অপেক্ষায় জুভেন্তাস।

২৪ বছরের প্রতীক্ষার অবসান, ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানি ক্রিকেটার মাসুদের ব্যাটে ১৫০!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 6, 2020, 22:16 [IST]
Other articles published on Aug 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+