এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্য়াচেই অশ্লীল রোনাল্ডো! ভেঙচি কেটে পড়লেন উয়েফার কোপে

শেষ ষোলর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু, সেই ম্যাচেই জয়ের উদযাপনের সময় মাঠে 'অশ্লীল আচরণ' করেছেন বলে জানিয়েছে ইউরোপিয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। বৃহস্পতিবার উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটি তাঁর সাজা নির্ধারণ করবে।

প্রথম লেগে জুভেন্টাসের বিরুদ্ধে মাদ্রিদের মাঠে ২-০ ফলে জয় পেয়েছিল অ্যাটলেটিকো। ওই দিন সমর্থকদের দিকে ঘুরে অশ্লীল অঙ্গভঙ্গীতে জয় উদযাপন করেছিলেন অ্য়াটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। যার জেরে উয়েফা তাঁকে ২২,৭০০ ডার জরিমানা করেছিল।

অ্য়াটলেটিকোর ওই জয়ের পর সবাই ধরে নিয়েছিলেন তারাই কোয়ার্টারফাইনালে যাচ্ছে। কিন্তু সব হিসেব পাল্টে দেন সিআরসেভেন। তাঁর তিন গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। শেষ বাঁশি বাজার পর, সিমিওনের ওই অশ্লীল অঙ্গভঙ্গীকেই ভেঙান রোনাল্ডো। আর সেই কারণেই তাঁকেও শাস্তির মুখে পড়তে হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 18, 2019, 18:29 [IST]
Other articles published on Mar 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+