
২০২০-র নভেম্বর
২০২০ সালের ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভারতে চলবে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ।

গত বারের চ্যাম্পিয়ন
২০১৮ সালের ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। উরুগুয়েতে হয়েছিল প্রতিযোগিতা।

কোন কোন শহরে খেলা
ফিফা জানিয়েছে, ভারতের চারটি শহরে হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের ম্যাচগুলি। ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম যে এই টুর্নামেন্টের অন্যতম ভেন্যু হতে চলেছে, তা আগেই জানিয়েছে ফিফা। কলকাতা, নবি মুম্বই, গোয়া ও আহমেদাবাদের মধ্যে তিনটি শহরকে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের খেলার জন্য বেছে নেওয়া হবে। এর মধ্যে এই চারটি শহরের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখেছেন ফিফার প্রতিনিধিরা।

২০১৭-র সফলতা
২০১৭ সালে কলকাতা, দিল্লি, মুম্বই, গোয়া, গুয়াহাটি এবং কোচিতে ফিফা অনূর্ধ্ব ১৭ পুরুষদের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল এআইএফএফ। সেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। প্রচুর দর্শক সেই ম্যাচ দেখতে এসেছিলেন।


Click it and Unblock the Notifications


















