|
বর্তমান পয়েন্ট টেবিল
শেষ ম্যাচের আগে চেন্নাই সিটি ও ইস্টবেঙ্গল দুই দলই ১৯টি করে ম্য়াচ খেলেছে। চেন্নাই আছে ৪০ পয়েন্টে, ইস্টবেঙ্গল ৩৯-এ।

পরিস্থিতি-১: মিনার্ভা ম্যাচে জয়ী চেন্নাই সিটি
এটাই সবচেয়ে সহজ অঙ্ক। মিনার্ভা ম্যাচ যদি চেন্নাই সিটি জিতে যায়, তাহলে ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফলে আহর কোনও গুরুত্বই থাকবে না। চেন্নাই সিটি এফসিই লিগ চ্যাম্পিয়ন হবে।

পরিস্থিতি-২: চেন্নাই-মিনার্ভা ম্যাচ অমিমাংসিত
যদি চেন্নাই-মিনার্ভা ম্যাচ অমিমাংসিত ভাবে শেষ হয়, তাহলে তাদের পয়েন্ট হবে ৪১। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল জিতলে তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু হারলে তো বটেই, ড্র করলেও চেন্নাই-এর ১ পয়েন্ট বেশি থাকবে।

পরিস্থিতি-৩: মিনার্ভা ম্যাচে চেন্নাই পরাজিত
মিনার্ভা ম্য়াচ যদি চেন্নাই হেরে যায়, তাহলেও লিগ জিততে গেলে ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচ জিততেই হবে। ড্র করলে দুই দলের পয়েন্ট সমান হবে। কিন্তু মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে চেন্নাই।

কখন কোথায় দেখা যাবে?
দুটি ম্য়াচই বিকাল ৫টা থেকে শুরু হবে। দেখা যাবে স্টার স্পোর্টস ৩ টিভি চ্যানেলে। এছাড়া অনলাইনে দেখা যাবে হটস্টার ও জিও টিভিতে।


Click it and Unblock the Notifications




















