'১৭ পর এবার '২০ -র লক্ষ্যে ভারত, জানুয়ারিতেই জানা যাবে রেজাল্ট

By Debalina Dutta

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে ভারত। আয়োজক হিসেব ভারতের পারফরম্যান্সে দারুণ খুশি ফিফা। আগেই প্রফুল্ল প্যাটেল জানিয়েছিলেন এবার ২০২০ বিশ্বকাপের জন্য বিড করবে।

একদিন আগেই ফিফা প্রতিনিধিরা জানিয়েছিলেন, ভারতে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ হতেই পারে। আর শুক্রবারের ফিফা কমিটির বৈঠকের পর সে বিশ্বাস আরও জোরালো হল এআইএফএফের। তবে সরকারিভাবে সিদ্ধান্ত জানাতে এখনও দুটো মাস অপেক্ষা করতে হবে ভারতকে। জানুয়ারিতে ২০১৯ বিশ্বকাপে-র ভ্যেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আসলে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতে যে পরিমাণ দর্শক হয়েছে তা সত্যিই নজির বিহীণ। এখনও অবধি ফাইনাল ছাড়া মাঠে যুব বিশ্বকাপে স্টেডিয়ামে মোট দর্শকসংখ্যা হয়েছে ১২ লক্ষ ২৮ হাজার ০২৭ জন । যেখানে চিনে ১৯৮৫ ফিফা যুব বিশ্বকাপে স্টেডিয়ামে মোট দর্শকসংখ্যা ১২লক্ষ ৩০ হাজার ৯৭৬ জন। যা কিনা ২০১১ ক্রিকেট বিশ্বকাপে স্টেডিয়ামে মোট দর্শকসংখ্যা ১২ লক্ষ ২৯ হাজার ৮২৬ জনের চেয়েও বেশি।

এদিকে ফিফা কমিটির বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। হয়ত ২০১৯ -র পর একটাই যুব বিশ্বকাপ হবে যেটা অনুর্ধ্ব ১৮ বিশ্বকাপ হয়ে যাবে। অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ মিলিয়ে দিয়ে একটাই ছোটদের বিশ্বকাপ হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 27, 2017, 18:51 [IST]
Other articles published on Oct 27, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+