এবার ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসরও বসবে ভারতে

ছেলেদের পর ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসরও বসবে ভারতে। টুর্নামেন্টটি হবে ২০২০ সালে। ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনো এই ঘোষণা করেছেন। তিনি বলেন, আমরা খুব খুশি ভারতের নাম ২০২০ অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপের জন্য আয়োজক হিসাবে নিশ্চিত করতে পেরে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিফা কাউন্সিলের বৈঠকে একথা জানান ইনফান্তিনো।

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপ সফলভাবে আয়োজনের তিন বছরের মধ্যে আরও বড় এক গুরুদায়িত্ব ভারতের কাঁধে দিল ফিফা।

এই প্রসঙ্গে এআইএফএফ সাধারণ সম্পাদক কুশল দাস জানান, ফিফার প্রতি আমরা কৃতজ্ঞ। এই টুর্নামেন্ট ভারতে মহিলা ফুটবলের ভবিষ্যতকে উজ্জ্বল করবে।

কুশলের কথায়, দেশে মহিলাদের ফুটবলের উন্নয়নে অনেক কাজ এআইএফএফ করছে। আমরা সেই জন্যই অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের জন্য দাবি করেছিলাম, এবং পেয়েছি।

ভারত ছাড়া ফ্রান্সও আয়োজন করতে দাবি জানিয়েছিল। তবে ভারতকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথায় কোথায় খেলা হবে তা খুব তাড়াতাড়ি জানানো হবে বলে কুশল দাস জানিয়েছেন। অনূর্ধ্ব ২০ মহিলা বিশ্বকাপ আয়োজন করার ইচ্ছাও ভারত প্রকাশ করেছে বলে এআইএফএফের তরফে জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 16, 2019, 10:26 [IST]
Other articles published on Mar 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+