ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৩-এ নেমে এল ভারতীয় ফুটবল দল

ইন্টার-কন্টিনেন্টাল কাপে একটি ম্যাচও না জেতার খেসারত দিতে হল ভারতীয় ফুটবল দলকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের থেকে দুই ধাপ নামলেন সুনীল ছেত্রীরা। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত তালিকায় ১০৩ নম্বর স্থানে রয়েছে ভারত।

গত এপ্রিলে একবার বিশ্ব র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ফিফা। সেই তালিকায় ভারত ছিল ১০১ নম্বর স্থানে। তারও আগে চমকপ্রদ পারফরম্যান্সের দৌলতে বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ৯৭ নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল ভারত। কিন্তু চলতি বছরের শুরু থেকেই সুনীল ছেত্রীদের পারফরম্যান্সের গ্রাফ নিচে নামতে শুরু করে।

গত জানুয়ারিতে সৌদি আরবে আয়োজিত এশিয়ান কাপে গ্রুপ স্তর থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। এর জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে যায় মেন ইন ব্লু। অন্যদিকে সদ্য শেষ হওয়া ইন্টার-কন্টিনেন্টাল কাপেও সেভাবে জ্বলে উঠতে পারেনি ভারত। তাজিকিস্তান ও উত্তর কোরিয়ার কাছে যথাক্রমে ৪-২ ও ৫-২ গোলে হেরে যান সুনীল ছেত্রীরা। শেষ ম্যাচে সিরিয়ার সঙ্গেও ড্র করে ভারত। এরপরেই ছেত্রীদের র‌্যাঙ্কিং আরও দুই ধাপ নেমে ১০৩-এ এসে পৌঁছয়।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ড আয়োজন করার দায়িত্ব পেয়েছে ভারত। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ২০২০-র ৯ জুন পর্যন্ত। এশিয়ান কোয়ালিফায়ারের ই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, ওমান ও আফগানিস্তান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 25, 2019, 16:50 [IST]
Other articles published on Jul 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+