
জুভেন্তাসের জয়
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-র ম্যাচে লোকোমোটিভ মস্কো-কে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছে গিয়েছে জুভেন্তাস। ৩ ও ৯০ মিনিটে ইতালিয়ান ক্লাবের হয়ে গোল করেন আরোন রামসো ও ডগলাস কোস্তা।

বায়ার্নের জয়
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-র ম্যাচে অলিম্পিয়াকসকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবের হয়ে ৬৯ ও ৮৯ মিনিটে গোল করেন যথাক্রমে রবার্ট লেভানডস্কি ও ইভান পেরিসিচ।

জিতল পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এ-র ম্যাচে ক্লাব বার্গে-কে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছেছে প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি। নেইমারের ক্লাবের হয়ে একটি মাত্র গোল করেন মাউরো ইকার্ডি।

বড় ব্যবধানে জয়ী রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এ-র ম্যাচে গালাটাসারে-কে ৬-০ গোলের ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের হয়ে তিনটি গোল দেন রডরিগো। দুইটি গোল দেন করিম বেঞ্জিমা। একটি গোল দেন সার্জিও রামোস।

ম্যান সিটি-র ড্র
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই-র ম্যাচে দশ জনে খেলেও আটলান্টার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ম্যাঞ্চেস্টার সিটি। ব্রিটিশ ক্লাবের হয়ে গোল দেন রাহিম স্টেরলিং। টুর্নামেন্টের পরের রাউন্ডে উঠতে পরের ম্যাচ জিততেই হবে ম্যান সিটিকে।


Click it and Unblock the Notifications




















