
তিন মিনিটে শেষ চারে পিএসজি
রুদ্ধদ্বাস ম্যাচে খেলার শেষ তিন মিনিটে চমক দেখিয়ে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে গেল প্যারিস সেন্ট জার্মেইন। শেষবার ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছিল পিএসজি। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিল পিএসজি।

শুরুতে এগিয়ে যায় আটালান্টা
খেলার শুরুতেই গোলের সুযোগ পায় পিএসজি। তবে ২৬ মিনিটে আটালান্টার মিডফিল্ডার মারিও পাসালিচ প্রথম সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন। এর ২ মিনিট পর নেইমার ২০ গজ দূর থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা।

গোলের জন্য নেইমারদের হা–হুতাশ
গোলের জন্য পুরো ম্যাচ জুড়েই নেইমারদের হা-হুতাশ করতে হয়েছে। খেলার শুরু থেকেই একের পর সুযোগ হাতছাড়া করে পিএসজি। দলের ব্রাজিলিয়ান 'পোস্টার বয়' নেইমার ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি।বিরতি থেকে ফিরে পিএসজি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

রুদ্ধশ্বাস শেষ তিন মিনিট
নেইমার নিজে গোল দিতে পারেননি। তবে ৯০তম মিনিটে তার শট থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মার্কিনিয়োস। চুপো-মোটিংয়ের ক্রস থেকে পাওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে জালে জড়াতে ব্যর্থ হন নেইমার। তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার মুখে পান মার্কিনিয়োস। ফিরতে বলে ৯০তম মিনিটে মার্কিনিয়োস গোল করে পিএসজিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে চুপো-মোটিং পিএসজির হয়ে এরপর দ্বিতীয় গোলটি করে দলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলেন।


Click it and Unblock the Notifications



















