ফরাসি লিগের ম্যাচে পিএসজি ঝড়ে উড়ে গেল মোনাকো। অ্যাওয়ে ম্যাচে পিএসজি মোনাকোকে ৪-১ গোলে হারাল। প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে এমবাপে দুটি, নেইমার একটি ও পাবলো ১টি করে গোল করেছেন। ম্যাচের শেষদিকে মোনাকোর হয়ে বাকায়োকো গোল করেন। এই ম্যাচ জয়ের পর লিগে ২০ ম্যাচ খেলে পিএসজির দখলে এখন ৪৯ পয়েন্ট। লিগের দুই নম্বরে থাকা মার্সেলির থেকে ৮ পয়েন্টে এগিয়ে পিএসজি।
অ্যাওয়ে ম্যাচে ২৪ মিনিটে পিএসজির হয়ে এমবাপে গোলের খাতা খোলেন। দিমারিয়ার বাড়ানো বল থেকে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে সহজ গোল করে যান এমবাপে। পুরনো ক্লাবের বিরুদ্ধে শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন।প্রথমার্ধের অতিরিক্ত সয়মে ৪৫+২ মিনিটে এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ এগিয়ে দেয় নেইমার। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকা অবস্থায় পিএসজি মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে প্যারিস সেন্ট জার্মেইন এরপর আরও দুটি গোল করেছে। ৭২ মিনিটে মোনাকোর রক্ষণে ঝড় তুলে পাবলো সারাবিয়া গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
View this post on InstagramA post shared by Paris Saint-Germain (@psg) on
৮৭ মিনিটে বাকায়োকো গোল করে মোনাকোর হয়ে ব্যাবধান কমালেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৯০+১ মিনিটে পিএসজির হয়ে এমবাপে মোনাকোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে ৪-১ ব্যবধানে দলকে ম্যাচ জেতান। শেষ পর্যন্ত পিএসজি ম্যাচ জেতে ৪-১ ব্যবধানে।