
কবে এবং কোন মাঠে বিশ্বকাপের উদ্বোধন
ফিফা জানিয়েছে, ২০২২-এর ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ৬০ হাজার আসন যুক্ত কাতারের আল বায়িট স্টেডিয়ামে হবে হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। ওই স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালও হবে বলে জানিয়েছে ফিফা।

বিশ্বকাপে অংশগ্রহণ
প্রতি বছরের মতো এবারও বিশ্বের ৩২টি দেশ কাতার বিশ্বকাপে অংশ নেবে। ম্যাচের সংখ্যা একই রেখে দিন সংখ্যা কমিয়ে দিয়েছে ফিফা। সেক্ষেত্র একই দিনে চারটি ম্যাচ ফেলেছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায়। চতুর্থ তথা শেষ ম্যাচ শুরু হবে রাত দশটায়।

বিশ্বকাপের সময়
সাধারণত জুন থেকে জুলাই মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে ফুটবল বিশ্বকাপ। কিন্তু সেই সময় মরু দেশ কাতারে যে পরিমাণ গরম থাকে, তাতে ফুটবল খেলা সম্ভব নয়। তাই টুর্নামেন্ট নভেম্বর-ডিসেম্বর স্লটে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিফা।
|
কবে এবং কোথায় ফাইনাল
আশি হাজার আসন যুক্ত লুসেইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল। এই মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা। করোনা ভাইরাসের আবহে বিশ্বকাপের স্টেডিয়াম তৈরির ৮৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কাতার বিশ্বকাপের সিইও নাসের আল খাতের।


Click it and Unblock the Notifications


















