সাফ কাপের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা থেকে খেলা শুরু। যে খেলাই হোক, ভারত বনাম পাকিস্তান মানেই তীব্র উত্তেজনা। কিন্তু দলের প্রধান কোচ স্টিফেন কনস্টানটাইন এই ম্যাচকে, 'আরও একটি ম্যাচ' - এভাবেই দেখছেন। যদিও পাকিস্তানের ক্যাপ্টেন ও দলের অন্যান্যরা একেবারে অন্যভাবে দেখছেন ম্যাচটিকে।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেও দলের খেলায় সন্তুষ্ট ছিলেন না কনস্টানটাইন। মলদ্বীপের বিরুদ্ধে জয়ের পর অনেকটাই নিশ্চিন্ত তিনি। এরপর সামনে সেমিফাইনালে রয়েছে পাকিস্তানের চ্যালেঞ্জ। তবে প্রতিপক্ষের নাম পাকিস্তান বলেই সেই ম্যাচকে আলাদা করে দেখতে নারাজ কনস্টানটাইন।
For the vast legion of fans all over, this is what life is all about - a clash between India versus Pakistan. The two teams meet in the @SAFFSuzukiCup semi-final in Dhaka tonight at IST 7 pm. #INDvPAK #BackTheBlue #AsianDream pic.twitter.com/rUyC0vMAqD
— Indian Football Team (@IndianFootball) September 12, 2018
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামার আগে পাকিস্তান নিয়ে দলের ছেলেরা বাড়তি চাপ নিচ্ছে না বলেই জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা এই (ভারত-পাকিস্তান) প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জানি। কিন্তু তাতে আলাদা কিছু নেই। এটা শুধু মাত্র আরেকটি ম্যাচ। আশা করি আমরা জিতে ফাইনালে উঠব।'
Clash against Pakistan is just another match: @StephenConstan #BackTheBlue #AsianDream #WeAreIndiahttps://t.co/uXratAmZob pic.twitter.com/aHY1CBfB66
— Indian Football Team (@IndianFootball) September 10, 2018
ভারতের কোচ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব না দিলেও, পাকিস্তানের ক্যাপ্টেন সাদ্দাম হোসেন ও সেন্ট্রাল ডিফেন্ডার জেশ রহমান দুজনেই এই ম্যাচকে 'বিশেষ ম্যাচ' বলেছেন। তাঁদের মতে এই ম্যাচ জিততে তাঁদের দলের খেলোয়াড়রা বাড়তি ঘাম ঝড়াবে।
ফুটবল মাঠে দুই দলের শেষ সাক্ষাত হয়েছিল ২০১৩ সালের সাফ কাপে। কাঠমান্ডুর সেই ম্যাচে সমর ইশাকের আত্মঘাতি গোলে কোনও মে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করেছিল ভারত। তবে সেই সময়ের পর ভারতীয় ফুটবল অনেকটাই এগিয়ে গিয়েছে। এবারের টুর্নামেন্টে এখনও অবধি ভারতের পারফরম্যান্সও সন্তোষজনক।
The last time the two teams met in an official match, India beat Pakistan by a solitary goal.#SirfFootball #BackTheBlue #WeAreIndia pic.twitter.com/LptsO4GyNe
— Indian Football Team (@IndianFootball) September 11, 2018
খাতায় কলমে ভারত অবশ্য পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছে। দুইদলের ৩১টি মুখোমুখি সাক্ষাতকারে ভারত ১৮বার জয়ী হয়েছে। ভারত সাফ কাপ টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন, অন্যদিকে ১৩ বছর পর এইবার গ্রুপ বি-র রানার আপ হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়
টিভি চ্যানেল - ডিডি স্পোর্টস
লাইভ স্ট্রিমিং - জিও টিভি ও এয়ারটেল টিভি
ভারতের গ্রুপে রানার আপ হয়ে অপর সেমিফাইনালে মালদ্বীপ খেলবে গ্রুব বি চ্য়াম্পিয়ন নেপালের বিরুদ্ধে। পাকিস্তান দলের খেলা নিয়ে মন্তব্য করতে না চাইলেও কনস্টানটাইন নেপালের খেলা নিয়ে তাঁর মুগ্ধতা গোপন করেননি। তিনি বলেন, 'নেপাল বিস্ময়কর ফুটবল খেলছে। যোগ্য দল হিসেবেই ওরা সেমিফাইনালে উঠেছে। আশা করি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আমরা নেপালের মুখোমুখি হব।'
India have won 18 of the 31 encounters against Pakistan so far with 5 having ended in a draw.#BackTheBlue #SirfFootball #WeAreIndia pic.twitter.com/ZT4tnr4Elt
— Indian Football Team (@IndianFootball) September 10, 2018
এদিকে মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোল করেছেন ভারতের মানবীর সিং। তিনিই ম্যান অব দ্য ম্যাচ হন। দেশের জার্সিতে প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত মানবীর বলেছেন, 'দেশের হয়ে গোল করা সবসময়ই স্পেশাল। প্রথম গোল পাওয়ার অনুভুতিই আলাদা। ফুটবলার হিসেবে ওই মুহূর্তটা আমার কাছে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।'
AFC Bournemouth
Sunderland AFC
Brighton & Hove Albion
Crystal Palace
Leeds United AFC
Manchester United
Levante
Athletic Club
Rayo Vallecano
Athletic Club
Valencia CF
Athletic Club
1. FC Koln
Borussia Monchengladbach
RB Leipzig
Eintracht Frankfurt
SC Freiburg
FC Schalke 04
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Roma
Genoa
Udinese
US Lecce
Fiorentina
Como 1907
Feyenoord
Como 1907
LASK
Liverpool
Manchester City
Paris Saint-Germain
Churchill Brothers SC
East Bengal FC
NorthEast United FC
Kerala Blasters FC
Punjab FC
Mumbai City FC
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Newcastle United 0
Aston Villa 1
Manchester City 3
Ipswich Town F.C. 2
Fulham 1
Hull City 0
Real Betis 2
FC Barcelona 5
Villarreal CF 0
Elche CF 0
RCD Espanyol 0
Atletico de Madrid 1
SV Werder Bremen 2
SC Paderborn 07 2
SV 07 Elversberg 4
FC Augsburg 3
Hamburger SV 1
VfB Stuttgart 0
RC Strasbourg 1
Paris Saint-Germain 3
Le Mans FC 0
Toulouse FC 3
Marseille
Paris Saint-Germain
Bologna 1
Inter Milan 3
Venezia FC 1
Napoli 0
Frosinone Calcio 4
Sassuolo 2
Viking FK 3
FC Bayern Munchen 3
Galatasaray 1
FC Barcelona 4
Villarreal CF 3
Napoli 1
Bengaluru FC 2
Chennaiyin FC 0
Inter Kashi 1
Odisha FC 1
Sporting Club Delhi 1
Mohun Bagan Super Giant 2