মহিলা ফুটবলের জন্য আরো দুটি পুরস্কার ক্যাটেগরি ঘোষণা করল ফিফা। এই তালিকায় বর্ষসেরা মহিলা গোলরক্ষক ও মহিলা একাদশ প্রথম অন্তর্ভূক্ত করা হয়েছে।
সোমবার তাদের বর্ষসেরা পুরস্কারের ক্যাটেগরিগুলি ঘোষণা করে ফিফা। ২৩ সেপ্টেম্বর ইতালির মিলানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রাপকদের সম্মানিত করা হবে। চলতি বছর ফ্রান্সে মহিলাদের ফুটবল বিশ্বকাপের গ্রাউন্ড ব্রেকিং এডিশন অনুষ্ঠিত হবে। মহিলা ফুটবলের জন্য আরো দুটি পুরস্কার ক্যাটেগরি ঘোষণা করে ফিফা ওই টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বলেই মনে করা হচ্ছে।
বর্ষসেরা পুরস্কারের তালিকায় বর্ষসেরা পুরুষ-মহিলা খেলোয়াড়, কোচ, পুসকাস ও ফ্যান চয়েজের ক্যাটেগরিও রেখেছে ফিফা। বিভিন্ন ক্যাটেগরিতে সেরাদের বাছতে শীঘ্রই ভোটিঁং শুরু হবে বলে ফিফার তরফে জানানো হয়েছে।