
অমিতের জয়
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের কার্লো পালামকে ৪-১ পয়েন্টে হারিয়েছেন অমিত পানঘাল। সেমিফাইনালে পৌঁছে অন্তত দেশের জন্য ব্রোঞ্জ নিশ্চিত করেছেন বিশ্বের দুই নম্বর বক্সিং তারকা।
|
বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম
২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয়ী হরিয়ানার অমিত পানঘাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত কোনও মেডেল জিততে পারেননি। দেশকে সোনা এনে দিতে পারলে অনন্য নজিরের মালিক হবেন এই ভারতীয় বক্সার।

পঞ্চম ভারতীয়
টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব মিটে পদক নিশ্চিত করলেন অমিত পানঘাল। সেমিফাইনালে কাজাখস্তানের সাকেন বিবোসিনোভের মুখোমুখি হবেন ভারতীয় বক্সার।
|
মণীশের জয়
বিশ্ব চ্য়াম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে টুর্নামেন্টে ভারতের জন্য দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন মনীশ কৌশিক। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ওয়ান্ডারসন ডে ওলিভিয়েরাকে ৫-০ পয়েন্টে হারিয়েছে ২০১৮ কমনওয়েলথ গেমসে রূপো জয়ী ভারতীয় বক্সার। ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশ্ব মিটে পদক নিশ্চিত করলেন মনীশ।


Click it and Unblock the Notifications



















