
দিব্যার জয়
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৬৮ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন ভারতের দিব্যা কাকরন। রাউন্ড রবিন ফর্ম্যাটে এই বিভাগে লড়াই চলে মোট পাঁচ জন মহিলা কুস্তিগীরের মধ্যে। তার প্রেক্ষিতে বিভাগে চারটি ম্যাচ খেলতে হয় দিব্যা কাকরনকে। প্রতিটি ম্যাচ জিতে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে নিজের ও দেশের হয়ে সোনা জেতেন দিব্যা। জাপানের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নকে ৪-০ পয়েন্টের ব্যবধানে হারান কাকরন।

সুনীল কুমারের পর দিব্যা কাকরন
একদিন আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রিকো-রোমান ক্যাটেগরিতে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন কুস্তিগীর সুনীল কুমার। তার পিছু হেঁটে একই প্রতিযোগিতা থেকে এবার সোনা জিতলেন ভারতের মহিলা কুস্তিগীর দিব্য়া কাকরনও।

দ্বিতীয় ভারতীয় দিব্য়া
দ্বিতীয় ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির গড়লেন দিব্যা কাকরন। ২০১৮ সালে একই প্রতিযোগিতার ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছিলেন ভারতের নভজোৎ কৌর। দুই বছর পর একই সাফল্য ফের ছিনিয়ে নিলেন দিব্যা কাকরন।

একই দিনে ফাইনালে চার মহিলা
বৃহস্পতিবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফলাফল হল ভারতের। ৬৮ কেজি বিভাগে সোনা জেতেন দিব্যা কাকরন। একই সঙ্গে প্রতিযোগিতার ৫৯, ৫৫ ও ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে নিজের ও দেশের জন্য অন্তত একটি করে রূপো নিশ্চিত করেছেন যথাক্রমে সরিতা মোর, পিঙ্কি ও নির্মলা দেবী।


Click it and Unblock the Notifications



















