Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

জাতীয় ব্যাডমিন্টন কোচ গোপীচাঁদকে পিছন থেকে ছুরি মারার পরিকল্পনা, কাজটা কী সহজ হবে

By Debalina Datta

ভারতীয় দলের জাতীয় কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পুলেল্লা গোপীচাঁদকে। রবিবার মেগা বৈঠকে বসতে চলেছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশান ইন্ডিয়ার কর্মকর্তারা। সূত্রের খবর কর্মকর্তাদের একটা বড় অংশ গোপীচাঁদকে নিয়ে আদৌ খুশি নয়, তারা চাইছে যেকোনও উপায়ে এই হায়দরাবাদীকে সরিয়ে দিতে।

কোচ হিসেব ভারতীয় ব্যাডমিন্টনকে গোপীচাঁদ যে উচ্চতায় নিয়ে গেছেন তাতে নিঃসন্দেহে দুরন্ত। ফলে পুরোপুরি গোপীকে সরিয়ে দেওয়া সহজ হবে না। সম্প্রতি বিএআই প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্ত-র মৃত্যুর পর হঠাৎই অনেক কর্মকর্তা মাথাচাড়া দিয়ে উঠেছেন। এমনকী ডাবলসে দেশের রেজাল্ট ভালো নয় বলে তাঁরা গোপীর অপসারণ চাইতে পারেন। যদিও অতি সম্প্রতি ভারতীয় ছেলেমেয়রা ডাবলসেও ভালো পারফরমেন্স করছে।

গোপীকে সরাসরি না সরানো হলেও তাঁর ডানা ছাঁটার জন্যও উদ্যোগী বিএআইয়ের বিক্ষুব্ধ অংশ। তাঁরা চাইছেন ডাবলস ও জুনিয়রদের জন্য আলাদা কোচের প্রস্তাব দেওয়া হবে। সেক্ষেত্র গোপীচাঁদের যাঁরা সমালোচক সেসব ব্যাডমিন্টন কোচদের নিয়ে আসার সম্ভবনা খুবই প্রবল। এমনকী বিভিন্ন রাজ্যে বিভিন্ন কোচের তত্ত্ববধানে ক্যাম্প করানোর প্রস্তাবও দেওয়া হবে। আসলে জাতীয় কোচ হিসেবে গোপীচাঁদের যেভাবে প্রতিভা তুলে এনে দেশকে সর্বোচ্চ সম্মান এনে দিচ্ছেন তাতেই গায়ে জ্বালা ধরেছে বেশ কিছু কর্তার। তাই গোপী-র কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে নিজেদের প্রতিপত্তি দেখাতে চাইছেন তাঁরা।

যদিও সচিব অনুপ নারঙ্গ আশ্বাস দিয়েছেন গোপীচাঁদের স্বার্থরক্ষার জন্য সবরকমের পদক্ষেপ নেওয়া হবে। তবুও রবিবারের বৈঠকে যে উত্তেজনা ছড়াবে তার আগাম আঁচ পাওয়া যাচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 10, 2017, 16:48 [IST]
Other articles published on Jun 10, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+