প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপে সোনা জিতেছেন পিভি সিন্ধু। দেশের উঠতি ক্রীড়া তারকাদের কাছে তিনি এখন রোল মডেল। কিন্তু এই মেডেল এবং খ্যাতি ব্যাডমিন্টন বিশ্বে সিন্ধুকে আরও পরিচিত করবে। তা বুঝেই আরও সফলতা পেতে নিজের খেলার ধরন পরিবর্তন করতে চান হায়দরাবাদি শাটলার।
পিভি সিন্ধুর মতে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা যে তাঁর ওপর চাপ ও প্রত্য়াশা বাড়াবে, তা তিনি বোঝেন। তাই আগামী দিনেও নিজের খেলায় ধারাবাহিকতা ধরে রাখতে তিনি আরও পরিশ্রম করছেন বলে জানিয়েছেন ভারতীয় শাটলার। তবে আগের থেকে তিনি খেলার পরিবর্তন ঘটাতে চান বলে জানিয়েছেন সিন্ধু। এর জন্য তিনি আলাদা করে অনুশীলনে সময় খরচ করছেন বলেও জানিয়েছেন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন।
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা চিন ওপেনে খেলতে দেখা যাবে পিভি সিন্ধুকে। এরপর কোরিয়া ওপেনেও খেলতে দেখা যাবে বিশ্ব চ্যাম্পিয়ন শাটলারকে। এই টুর্নামেন্টকে ২০২০ টোকিও অলিম্পিকের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চান বলে জানিয়েছেন পিভি সিন্ধু।