প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন ভিনেশ ফোগাত। বুধবার কাজাখস্থানে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৫৩ কেজি বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্রান্টকে ৮-২ ব্যবধানে হারিয়ে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করে নিলেন ফোগাত। রেপচেজ রাউন্ডে দ্বিতীয় বাউটে জয় পান ভিনেশ।
এই জয়ের ফলে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের লড়াইয়ের জন্য জায়গা নিশ্চিত করলেন তিনি। বিশ্বের অন্যতম সেরা কুস্তিগীর হিলডেব্রান্টকে হারানোর আগে ভিনেশ এদিন আরও এক প্রতিদ্বন্দ্বীকে রেপচেজ রাউন্ডে হারিয়েছেন। ইউক্রেনের উলিয়া খাভাল্ডঝিকে ৫-০ ব্যবধানে হারান ভিনেশ।এর আগে মঙ্গলবার রেপচেজ রাউন্ডে ৫৩ কেজি বিভাগে জাপানের মায়ু মুকাইদার কাছে ০-৭ পয়েন্টে হেরে যান ভিনেশ।
Vinesh Phogat is going to Tokyo! pic.twitter.com/rOi0ma49El
— Vinay Siwach (@siwachvinay) September 18, 2019
কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জয় থেকে আর মাত্র এক কদম দূরে রয়েছেন ফোগাত। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু'বারের পদক জয়ী গ্রিসের মারিয়া প্রেভোলারাকির বিরুদ্ধে এদিন ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা কুস্তিগীর।
View this post on InstagramA post shared by WrestlingTV🇮🇳 (@wrestlingtv.in) on