
কী বললেন কিরেন
ভারতীয় টেনিস দল পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাবে কিনা, তা নিয়ে কেন্দ্রের কোনও বক্তব্য নেই বলেই জানালেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর কথায়, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রীড়া সূচির ক্ষেত্রেই কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু ডেভিস কাপের মতো টুর্নামেন্টের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেই বক্তব্য দাবি কিরেন রিজিজুর।

এআইটিএ-র বক্তব্য
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো উচিত হবে না বলেই দাবি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের। ১৯৭৩-র মতো (সেবার মালেশিয়ায় হয়েছিল খেলা) এবারও ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের ম্যাচ কোনও নিরেপেক্ষ দেশে হোক, চায় ভারতীয় টেনিস সংস্থা।

আইটিএফ-কে আবেদন
সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার পর এই ইস্যুতে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ-কে চিঠি লিখেছে এআইটিএ। সেই চিঠির জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছে বিশ্ব টেনিস সংস্থা।


Click it and Unblock the Notifications


















