আর্থার অ্যাস স্টেডিয়ামে শুরুটা ভালো করলেও শেষরক্ষা হল না। তবে বিশ্বসেরা টেনিস তারকা রজার ফেডেরারের বিরুদ্ধে ইউ এস ওপেন খেলে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল।প্রথম রাউন্ডে ভারতীয় নাগালকে হারিয়ে ফেডেরার ম্যাচ জিতলেন ৪-৬,৬-১,৬-২,৬-৪ ব্যবধানে।
ইউ এস ওপেনের প্রথম রাউন্ডে এদিন কিংবদন্তি রজারের বিরুদ্ধে দারুণ শুরু করেন সুমিত। প্রথম সেটে রজারকে পর্যদুস্ত করেন ভারতীয় টেনিস খেলোয়াড়। সুমিত নাগালের পক্ষে ম্যাচের ফল ৬-৪। বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকার বিরুদ্ধে প্রথম সেটেই জয় ছিনিয়ে নিতে পারায় সুমিতের প্রশংসায় ক্রীড়াদুনিয়া।
Well, that escalated quickly! 😲
— ATP Tour (@ATP_Tour) August 27, 2019
World No. 190 🇮🇳 @nagalsumit leads Roger Federer 6-4. | #USOpen pic.twitter.com/mlWPz5zmu6
পরে অবশ্য় ছন্দপতন। ম্যাচে স্বমহিমায় প্রত্যাবর্তন করেন ফেডেরার। নাগালকে কোনও রকম লড়াইয়ের সুযোগ না দিয়েই দ্বিতীয় সেটটি ৬-১ ব্যবধানে জিতে নেন। এরপর তৃতীয় সেটেও সুমিতকে হারান ৬-২ ব্যবধানে।
চতুর্থ সেটে ভারতের সুমিত ফেডারের বিরুদ্ধে নাছোড় লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি। ৬-৪ ব্যবধানে শেষ সেটটি রজার জিতে নিয়ে ইউএস ওপেনের প্রথম রাউন্ডের গণ্ডি পার করলেন।
What Sumit Nagal has won here at #USOpen :
— India_AllSports (@India_AllSports) August 27, 2019
3 Qualifying matches
A set against Federer & breaking him twice
Overall ,000 in prize money (64 lacs+)
35 ATP points
Lacs of supporters with his style of play & the spirit
Proud of you @nagalsumit | More power to you pic.twitter.com/yyk2NArqXW
Very proud of @nagalsumit for his overall performance. Lots of positives to build from this. He has made massive strides!
— Somdev Devvarman (@SomdevD) August 27, 2019
Safe to say his best is ahead of him!
Kudos to his coaching staff for bringing him this far in such a short time! Keep working!#milosgalecic #sashanensel
And congratulations to @nagalsumit for qualifying for the #USOpen. A humongous task facing the great @rogerfederer, but we will be cheering for you. Best Wishes and Goodluck 🇮🇳👏
— Virat Kohli (@imVkohli) August 26, 2019