
চেন্নাই সিটি এফসি বনাম মোহনবাগান
এই ম্যাচের ৪টি গোলই হয় খেলার প্রথমার্ধেই। চেন্নাইয়ের তিন স্প্যানিশ ফুটবলার নেস্টর গোর্দিলো (৮'), স্যান্ড্রো রড্রিগেজ (১৫') ও পেদ্রো মানজি (২৩') শুরুতেই ৩ গোলে এগিয়ে দিয়েছিলেন লিগ শীর্ষে থাকা দলটিকে। ৩৭ মিনিটে সবুজ-মেরুনের একমাত্র স্বান্ত্বনা গোলটি করেন ইউলিয়াম লালনুনফেলা। এই জয়ে চেন্নাইয়ের দলটি ১৮ ম্যাচে পৌঁছাল ৪০ পয়েন্টে। তাদের খেলা বাকি শুধু চার্চিল ব্রাদার্সের সঙ্গে। গোয়ার মাঠে তারা পয়েন্ট খোয়ালে তবেই বাকিদের সামনে খেতাবের সম্ভাবনা আসতে পারে।

ইন্ডিয়ান অ্যারোজ বনাম রিয়াল কাশ্মীর
চেন্নাই ম্যাচের ঠিক বিপরীত ছবি দেখা গেল ভূবনেশ্বরে। এই ম্যাচের ৪টি গোলই হল দ্বিতীয়ার্ধে। ৭৬ মিনিটে গোল করে অ্যারোজকে এগিয়ে দেন অমরজিৎ সিং। সেই গোল শোধ দেন কাশ্মীরের আবেদনেদো তেত্তেহ (৮২')। এরপর রবার্টসন (৮৯')-এর গোলে এগিয়ে যায় কাশ্মীর। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+১') গোল করে ফের ম্যাচে সমতা ফেরান রাহুল কেপি। এই পয়েন্ট নষ্টের ফলে রিয়াল কাশ্মীরের পয়েন্ট দাঁড়ালো ১৭ ম্যাচে ৩৩। তাদের খেলা বাকি ২টি। ২টিই ঘরের মাটে। একটি ইস্টবেঙ্গলের সঙ্গে ২৮ ফেব্রুয়ারি। আর ভেস্তে যাওয়া মিনার্ভা ম্য়াচে নিয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবারই (২৫ ফেব্রুয়ারি)।

দৌড়ে এখনও ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল আপাতত ১৬ ম্যাচে ৩২ পয়েন্টে রয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) লাল-হলুদ কলকাতায় নামছে আইজল এফসির বিরুদ্ধে। তারপর শ্রীনগর ও চন্ডিগরে খেলতে হবে যথাক্রমে রিয়াল কাশ্মীর ও মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে। ২ ম্যাচ বেশি খেলে চেন্নাইয়ের থেকে তারা ৮ পয়েন্টে পিছিয়ে আছে। ফলে নিজেদের বাকি ৩টি ম্যাচে জিততেও চার্চিল ম্যাচে চেন্নাই সিটি পরাজিত না হলে এবারও খেতাব হাতছাড়া হবে ইস্টবেঙ্গলের।


Click it and Unblock the Notifications




















