
শালকে বনাম লোকোমোটিভ মস্কো
আগেই চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে চলে গিয়েছিল জার্মান ক্লাব শালকে। কিন্তু জার্মানিতে জিততে পারলে রুশ ক্লাব লোকোমোটিভ মস্কো ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারত। কিন্তু স্টপেজ টাইমে আলেজান্দ্রো শফের গোলে ১-০ গোলে হেরে তাদের সেই আশা মিটল না।

গালাতাসারে বনাম এফসি পোর্তো
টানটান উত্তেজনার ম্যাচে ঘরের মাঠে এফসি পোর্তোর বিরুদ্ধে ২-৩ ফলে হারা সত্ত্বেও লোকোমোটিভ মস্কোর পরাজয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করল গালাতাসারে। প্রথমার্ধে পোর্তোর হয়ে গোল করেন মন্তেইরো ও মারেগার (পেনাল্টি)। বিরতির আগেই পেনাল্টি থেকে সেই গোল শোধ গিয়েছিলেন ফেঘৌলি। দ্বিতীয়ার্ধে পোর্তোর হয়ে গোল করেন অলিভিয়েরা ও তুর্কি ক্লাবটির হয়ে ব্যবধান কমান দের্দিয়ক।

ক্লাব ব্রাগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
বেলজিয়ামে ক্লাব ব্রাগের বিরুদ্ধে ০-০ ড্র করে গ্রুপ এ-তে শীর্ষস্থানে থেকে শেষ করার সুযোগ হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইন্টার মিলান বনাম পিএসভি আইন্দোভাইন
হেডে গোল করেও ইন্টারকে পরের রাউন্ডে তুলতে পারলেন না মৌরো ইকার্দি। প্রথমার্ধেই (১৩') গোল করে পিএসভিকে এগিয়ে দিয়েছিলেন লোজানো।

বার্সেলোনা বনাম টটেনহাম হটস্পার্স
শুরুতেই দেম্বেলের গোলে পিছিয়ে পড়েছিল ইপিএল-এর ক্লাবটি। কিন্তু নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে লুকাস মৌরার গোলে ১-১ ড্র করে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করল টটেনহাম। অবশ্য এর জন্য তাদের তাকিয়ে থাকতে হয়েছিল ইন্টারের দিকে।

রেড স্টার বেলগ্রেড বনাম প্যারি সাঁ জাঁ
বেলগ্রেডে, রেড স্টার বেলগ্রেড ক্লাবকে ১-৪ গোলে হারিয়ে গ্রুপ সি-এর শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেল প্যারি সাঁ জাঁ। তাদের পক্ষে গোল করেন কাভানি (৯'), নেইমার (৪০'), মার্কিনহোস (৭৪'), এমবাপে (৯০+২')। রেড স্টারের পক্ষে ব্যবধান কমান গোবেলজিচ (৫৬')।

মোনাকো বনাম বরুসিয়া ডর্টমুন্ড
রাফায়েল গুরেইরো-র জোড়া গোলে মোনাকোকে হারিয়ে গ্রুপ এ-তে শীর্ষস্থান পেল বরুসিয়া ডর্টমুন্ড।

লিভারপুল বনাম নাপোলি
ঘরের মাঠে ফের জ্বলে উঠলেন মহম্মদ সালাহ। ৩৪ মিনিটের মাথায় তাঁর করা একমাত্র গোলেই নাপোলিকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করলো লিভারপুল।


Click it and Unblock the Notifications




















