
নিশ্চিন্ত সোলারি
ট্রফি জিতলেও এই ম্য়াচেও সোলারির দল বেশ কিছু ভুল করেছে। তাদের রক্ষণে তো বেশ কিছু ফাঁক ফোকর দেখা গিয়েছে। আরও শক্ত প্রতিদ্বন্দ্বীর সামনে পড়লে তা আরও উন্মুক্ত হয়ে পড়বে। তবে এই ট্রফি অন্তত কিছুদিন নিশ্চিন্ত রাখবে সান্তিয়াগো সোলারিকে।

ফর্মের তুঙ্গে মদ্রিচ
রোনাল্ডো-মেসি সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় থাকতে পারেন, কিন্তু ২০১৮ সালটা লুকা মদ্রিচের। তিনি যাই স্পর্শ করছেন, তাতেই সোনা ফলছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও শুধু ওই একটি গোল করাই নয়, রামোসের গোলটিও এসেছে তাঁর মাপা ক্রসেই। এছাড়া তাঁর আরও একটি গোলমুখি ভলি কোনওক্রমে বাঁচান আল আইন গোলরক্ষক।

চিন্তায় রাখলেন বেঞ্জিমা
রোনাল্ডোর অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদে গোল করার জন্য আরও বেশি সক্রিয় ভূমিকা নেবেন বেঞ্জিমা, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু, শনিবারের ফাইনালেও ভাস্কেজের ক্রস থেকে যেভাবে গোল মিস করলেন, তাতে সোলারি চিন্তায় পড়বেন। লা লিগায় এই মরসুমে ৬ টি গোল করতে পেরেছএন বেঞ্জিমা। এদিনের ম্য়াচে মদ্রিচের গোলের সময় তিনিই ফাঁকায় বল বাড়িয়েছিলেন ঠিকই, কিন্তু রিয়াল তাঁকে রেখেছে গোল করার জন্য, করানোর জন্য নয়।


Click it and Unblock the Notifications




















