ডুরান্ডে জামশেদপুরকে গোলের মালা পরালো ইস্টবেঙ্গল, ম্যাচ জিতল ৬-০ ব্যবধানে

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি'কে ৬-০ গোলের ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল।

ম্যাচে দুটি করে গোল কোলাডো ও বিদ্যাসাগর সিংয়ের, লাল-হলুদের হয়ে একটি করে গোল পিন্টু মাহাতো ও বৈথাং হাওকিপের। এই নিয়ে মরসুমে টানা দুই ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম ম্যাচে ডুরান্ড কাপে আর্মি রেডের বিরুদ্ধে জয় পেয়েছিল লাল-হলুদবাহিনী। ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচে বিদেশিহীন জামশেদপুরকে ৬ গোলের মালা পড়িয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।

দুই অর্ধে তিনটি করে গোল করে ইস্টবেঙ্গল। শুরুর ৫ ও ৭ মিনিটে জোড়া গোল কোলাডের। ডুরান্ডের প্রথম ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে দুরন্ত ফ্রি-কিকে মন ভরিয়েছিলেন। এবার মরসুমের দ্বিতীয় ম্যাচে দুটি গোল করলেন।

৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কোলাডো। শেষ মরসুমের আলেজান্দ্রোর ছকে লাল-হলুদকে ভরসা দিয়েছেন। দ্বিতীয় মরসুমে দুই ম্যাচে তিনটি গোল করে লাল-হলুদ জনতার মনে ক্রমেই জায়গা করে নিচ্ছেন স্প্যানিশ বিদেশি। ৩১ মিনিটে এরপর ব্রেন্ডনের পাশ থেকে গোল করে যান মোহনবাগান প্রাক্তনি পিন্টু মাহাতো।

দ্বিতীয়ার্ধে বাকি তিনটি গোলের মধ্যে দুটি বিদ্যাসাগর সিংয়ের।৪ মিনিটের ব্যবধানে(৭৫ ও ৭৯ মিনিটে) জামশেদপুরের জালে দুবার বল ঠেলে দিয়ে স্কোরলাইন ৫-০ করেন বিদ্যাসাগর। ৯২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোল বৈথাং হাওকিপের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 6, 2019, 18:40 [IST]
Other articles published on Aug 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+