
নেই ইস্ট-মোহন দ্বৈরথ
এবারের আই লিগে অংশ নিচ্ছে না চ্যাম্পিয়ন মোহনবাগান। ইস্টবেঙ্গলও এবার আইএসএল খেলতে চলেছে। তাই ঐতিহ্যের আই লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সুপ্রাচীন দ্বৈরথকে চোখে হারাবে ফুটবল পাগল বাঙালি। এটিকে-মোহনবাগান ও শ্রী সিমেন্ট অধীনস্থ ইস্টবেঙ্গলের লড়াইয়ে সেই আবেগ কী আর খুঁজে পাওয়া যাাবে।

আই লিগ খেলবে কোন কোন দল
আইজল এফসি, চেন্নাই সিটি এফসি, চার্চিল ব্রাদার্স, গোকুলাম কেরালা, ইন্ডিয়ান অ্যারোজ, নেরোকা এফসি, পাঞ্জাব এফসি, রিয়াল কাশ্মীর, সুদেবা এফসি, টিআরএইউ।

মোট দশের লড়াই
প্রাথমিক ভাবে ইস্টবেঙ্গলকে আই লিগ খেলা দলের তালিকায় রেখেছিল এআইএফএফ। সবমিলিয়ে এবার ১১ দলের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের নাম তুলে নেওয়ায় এবার দশ দলের হবে আই লিগ।

কাদের মধ্যে লড়াই
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সরে যাওয়ায় এবারের আই লিগ যে কিছুটা জলো হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবু লড়াই হবে মূলত চার দলের মধ্যে। চার্চিল ব্রাদার্স, গোকুলাম কেরালা, চেন্নাই সিটি এফসি এবং রিয়াল কাশ্মীর এবারের খেতাব জয়ের দাবিদার বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।


Click it and Unblock the Notifications
যুবরাজ ফ্যানেদের জন্য সুখবর! এবছরই টি-২০ ক্রিকেটে ফিরতে পারেন যুবি

















