আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

இடம் மாற்றப்பட்ட தோனி... கோபத்தில் கத்திய கங்குலி

এবছরই আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলানো নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছিলেন। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের পরিত্রাতার ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী যা বললেন

মুখ্যমন্ত্রী যা বললেন

বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শতবর্ষের ইস্টবেঙ্গল বঞ্চিত হোক, এটা তিনি চাননি। ১০০ বছরের ক্লাবকে ঘিরে অনিশ্চয়তা দানা বেঁধে ছিল। যেটা কাটানো জরুরি ছিল বলে তিনি জানিয়েছেন। শ্রী সিমেন্টের কর্তা ও লাল-হলুদ কর্তাদের সঙ্গে নিয়ে ইস্টবেঙ্গল এবছরই আইএসএলে খেলবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।

বাংলা ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রী আরও যা বললেন

বাংলা ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রী আরও যা বললেন

ইস্টবেঙ্গল-আইএসএল ও বাংলার ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলা ছাড়া ফুটবল সম্পূর্ণ হয় না। বাংলা সব কিছুতে ভারতকে পথ দেখায়। বাংলার ফুটবল থেকে অনিশ্চয়তা দূর হল। এবছর ইস্টবেঙ্গল ১০০ বছর উদযাপন করছে। এর মাঝেই ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। করোনার অসময়ে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের পাশে দাঁড়িয়েছে। সব বাঁধা কাটিয়ে ইস্টবেঙ্গল এবছরই আইএসএলে খেলবে। '

ইস্টবেঙ্গলে নতুন বিনিয়োগকারী কারা

ইস্টবেঙ্গলে নতুন বিনিয়োগকারী কারা

কোয়েসের সঙ্গে বিচ্ছেদের পর ইস্টবেঙ্গল এবার শ্রী সিমেন্টকে ইনভেস্টার হিসেবে পেয়েছে। জানা গিয়েছে,আইএসএল খেলার জন্য যে পরিমাণ অর্থ খরচ করতে হবে শ্রী সিমেন্ট সেই পরিমাণ অর্থ খরচ করতে রাজি রয়েছে।

কত বছরের বিনিয়োগ

কত বছরের বিনিয়োগ

ইস্টবেঙ্গলে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে শ্রী সিমেন্ট। জানা গিয়েছে শ্রী সিমেন্ট লাল-হলুদ ক্লাবের সঙ্গে ৫ বছরে ২০০ কোটি টাকার বেশি চুক্তি করতে চলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 18:25 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+