সিপিএল ২০২০ সেমিফাইনাল Live : ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় নাইট রাইডার্সের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন নাইট বোলাররা। আকেয়াল হুসেনের নেতৃত্বে জামাইকা তালাওয়াসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভেঙে গুড়িয়ে দেয় শাহরুখ খানের দল। ৪ উইকেট নেন হুসেন। ২ উইকেট নেন খারি পিয়েরে। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে জামাইকা তালাওয়াস। মাত্র ২ রান করে আউট হয়েছেন আন্দ্রে রাসেলষ সর্বোচ্চ ৪১ রান করেছেন জামাইকার বোনের।

10:29 pm

৪৪ বলে ৫৪ রান করেছেন লেন্ডল সিমন্স। ৪৩ বলে ৪৪ রান করেছেন ওয়েবস্টের।

10:28 pm

৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় হাসিল ত্রিনবাগো নাইট রাইডার্সের।

10:21 pm

১৪ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৯৭/১

10:17 pm

১৩ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৯০/১

10:15 pm

জয়ের থেকে ২০ রান দূরে ত্রিনবাগো নাইট রাইডার্স।

10:15 pm

টিকেআরের সিমন্সকে রুখতে ব্যর্থ হচ্ছেন জামাইকার বোলাররা।

10:12 pm

৩৮ রানে খেলছেন লেন্ডল সিমন্স।

10:11 pm

১২ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৮০/১।

10:09 pm

১১ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৭৬/১। জয়ের জন্য ৩২ রান প্রয়োজন শাহরুখ খানের দলের।

10:06 pm

১০.৪ ওভারে নাইট রাইডার্সের স্কোর ৬৯/১।

09:56 pm

নবম ওভার থেকে এল ৯ রান। ৯ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৬১/১।

09:50 pm

ওয়েবস্টেরের ব্যাট থেকে এল দুর্দান্ত ছক্কা। ৭ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৫০/১।

09:47 pm

৬ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৪২/১। জয়ের থেকে ৬৬ রান দূরে টিকেআর।

09:46 pm

দুর্দান্ত টাচে থাকা টিকেআরের লেন্ডল সিমন্স ফের চার মারলেন।

09:44 pm

দুটি চার সহ পঞ্চম ওভার থেকে এল ৯ রান। ৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৩৫/১।

09:41 pm

৪ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ২৬/১। সেমিফাইনাল জিততে ৯৬ বলে ৮২ রান প্রয়োজন শাহরুখ খানের দলের।

09:38 pm

শেষ বলে ফের চার হাঁকালেন ওয়েবস্টের। ৩ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ২৩/১।

09:36 pm

এবার চার মারলেন টিওন ওয়েবস্টের।

09:33 pm

২ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১৪/১।

09:31 pm

সুনীল নারিনের উইকেট হারাল টিকেআর। একটি চার হাঁকিয়ে মুজিব উর রহমানের বলে বোল্ড হলেন সুনীল।

09:27 pm

চার হাঁকালেন সিমন্স।

09:26 pm

ব্যাট করছেন লেন্ডল সিমন্স ও সুনীল নারিন।

09:26 pm

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

09:09 pm

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠতে ১০৮ রান করতে হবে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

09:09 pm

শেষ বলে ছক্কা হাঁকালেন কার্লোস ব্রাথওয়েট। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানে শেষ হল জামাইকা তালাওয়াসের ইনিংস।

09:06 pm

১০০ রান পূর্ণ হল জামাইকার।

09:01 pm

একটি করে উইকেট নিয়েছেন টিকেআরের সুনীল নারিন ও ফওয়াদ আহমেদ।

09:00 pm

২ উইকেট নিয়েছেন খারি পিয়েরে।

09:00 pm

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আকেয়াল হুসেন।

08:57 pm

১৮ ওভার শেষে জামাইকার স্কোর ৯২/৭।

08:57 pm

১৮তম ওভার থেকে এল ১০ রান। হাত খুলে আউট হলেন জামাইকার অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩৫ বলে ৩৩ রান করেছেন তিনি।

08:52 pm

১৭ ওভার শেষে জামাইকার স্কোর ৮২/৬

08:52 pm

১৭তম ওভার থেকে ৪ রান বের করতে পারল জামাইকা।

08:45 pm

নাইট বোলারদের দাপটে কার্যত কোণঠাসা জামাইকা তালাওয়াস। ১৬ ওভার শেষে স্কোর ৭৮/৬।

08:41 pm

ভয়ঙ্কর আন্দ্রে রাসেলকে ফিরিয়েছেন সুনীল নারিন।

08:41 pm

১৫ ওভার শেষে জামাইকার স্কোর ৭৩/৬

08:38 pm

১৪ ওভার শেষে জামাইকার স্কোর ৬৮/৫।

08:37 pm

২ রান করেই আউট ভয়ঙ্কর আন্দ্রে রাসেল। ৬৮ রানে ৬ উইকেট হারাল জামাইকা তালাওয়াস।

08:34 pm

১৩ ওভার শেষে জামাইকা তালাওয়াসের স্কোর ৬৮/৫।

08:33 pm

ব্যাট করছেন আন্দ্রে রাসেল।

08:32 pm

পঞ্চম উইকেট হারিয়েছে জামাইকা তালাওয়াস।

08:32 pm

৪২ বলে ৪১ রান করে আউট হয়েছেন বোনের।

08:22 pm

১১ ওভার শেষে জামাইকার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান।

08:19 pm

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন আকিয়াল হুসেন।

08:19 pm

৩৬ বল খেলে ৩৭ রান করে অপরাজিত রয়েছেন বোনের। ৭ রান করে অপরাজিত রয়েছেন জামাইকার অধিনায়ক রোভম্যান পাওয়েল।

08:15 pm

১০ ওভার শেষে জামাইকা তালাওয়াসের রান ৪ উইকেটের বিনিময়ে ৫৫।

08:12 pm

নবম ওভার থেকে এল ১০ রান। ৯ ওভার শেষে জামাইকা তালাওয়াসের রান ৪ উইকেটের বিনিময়ে ৫২। লডড়াই চালাচ্ছেন ব্যাটসম্যান বোনের।

08:07 pm

অষ্টম ওভার থেকে এল ৫ রান। ৮ ওভার শেষে জামাইকার স্কোর ৪২/৪।

08:03 pm

সপ্তম ওভার থেকে এল ৯ রান। ৭ ওভার শেষে জামাইকা তালাওয়াসের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৩৭।

07:59 pm

৬ ওভার শেষে জামাইকার স্কোর ২৮/৪।

07:55 pm

পাঁচ ওভার শেষে জামাইকার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ২৫ রান।

07:53 pm

জামাইকা তালাওয়াসের ব্যাটিংয়ে ধস। আকিয়াল হুসেনের বলে আউট হলেন আসিফ আলি। চার উইকেটের পতন।

07:50 pm

চতু্র্থ ওভার থেকে ১১ রান বের করল জামাইকা তালাওয়াস। ৪ ওভার শেষে স্কোর ২১/৩।

07:46 pm

আউট হয়েছেন মুজিব উর রহমান। তিন ওভার শেষে জামাইকার স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১০।

07:45 pm

জামাইকার তৃতীয় উইকেটের পতন। দ্বিতীয় সফলতা পেলেন নাইট রাইডার্সের বোলার আকিয়াল হুসেন।

07:40 pm

২ ওভার শেষে জামাইকার স্কোর ২ উইকেটের বিনিময়ে ৫।

07:40 pm

নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় সফলতা পেলেন খারি পিয়েরে।

07:40 pm

ফের উইকেট হারাল জামাইকা। আউট দ্বিতীয় ওপেনার গ্লেন ফিলিপ।

07:36 pm

প্রথম ওভার শেষে জামাইকার স্কোর এক উইকেটের বিনিময়ে শূন্য রান। জার্মেইন ব্ল্যাকউডকে বোল্ড করেছেন আকিয়াল হুসেন।

07:35 pm

নাইট অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্ত আংশিক সঠিক বলে প্রমাণিত। ম্যাচের প্রথম ওভারেই শূন্য রানে প্রথম উইকেট হারাল জামাইকা তালাওয়াস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 8, 2020, 19:33 [IST]
Other articles published on Sep 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+