সিপিএল ২০২০ : দশে দশ, নাইট ঝড়ে উড়ে গেল সেন্ট কিটস, নায়ক ফওয়াদ

World Cup 2019 : இந்தியாவின் தோல்விக்கு காரணமான ஈகோ?.. யார் காரணம்?- வீடியோ

দশে দশের দিনে ত্রিনবাগো নাইট রাইডার্স ঝড়ে উড়ে গেল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত অপরাজিত থাকা শাহরুখ খানের দল নতুন ইতিহাস রচনা করল বলা চলে। ৯ উইকেটে ম্যাচ জেতা শুধু নয়, ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার শীর্ষ স্থানে জাঁকিয়ে বসে রইলেন কাইরন পোলার্ডরা। সমপরিমাণ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। নাইট বোলারদের বিক্রমে সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। কাইরন পোলার্ডদের সামনে ৭৮ রানের বেশি লক্ষ্য দিতে পারেননি ক্রিস লিনরা। পরাজিত দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন দীনেশ রামদিন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৪ উইকেট নেন ফওয়াদ আহমেদ। ২ উইকেট নেন আকেইল হোসেন।

৭৮ রানের লক্ষ্য তাড়া করতে বিশেষ বেগ পেতে হয়নি ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ১১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন কাইরন পোলার্ডরা। নাইটদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে টিয়ন ওয়েবস্টের। সেন্ট কিটসের জার্সিতে একটি মাত্র উইকেট নেন অধিনায়ক রায়াদ এমরিট। কেকেআরের ফওয়াদ আহমেদকে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 6, 2020, 22:33 [IST]
Other articles published on Sep 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+