চাকা ঘুরল ইস্টবেঙ্গলে, বিনিয়োগ কত? কত শতাংশ শেয়ার ছাড়ল লাল-হলুদ

শেষ কয়েক মাসে ইনভেস্টার নিয়ে একের পর এক কোম্পানির সঙ্গে কথা বলেও আশা পূরণ হয়নি। কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের পর সিঙ্গাপুরের শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে বিনিয়োগ নিয়ে লাল-হলুদ ক্লাবে কথা অনেকদূর এগিয়েছিল। ক্লাবের থেকে আইএসএল খেলা নিয়ে নিশ্চয়তা চেয়েছিলেন শিল্পপতি প্রসূন। তা দিতে না পারাতেই অতীতে বড় ইনভেস্টার হারায় ক্লাব। এবার সেপ্টেম্বরের শুরুতে নতুন ইনভেস্টার পেয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।

নতুন ইনভেস্টার কোন সংস্থা?

নতুন ইনভেস্টার কোন সংস্থা?

ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণাটুকু এখন শুধু সময়ের অপেক্ষা। হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টার হিসেবে পেতে চলেছে ইস্টবেঙ্গল। যারপর লাল-হলুদ ক্লাবের আইএসএল খেলা নিয়ে আশার আলো। কিছুদিনের মধ্যে সরকারি ভাবে ইনভেস্টারের নাম ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর অনুরোধে আইএসএলে ইস্টবেঙ্গল!

মুখ্যমন্ত্রীর অনুরোধে আইএসএলে ইস্টবেঙ্গল!

এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আসন্ন মরসুমের জন্যে আগেই আইএসএলে পৌঁছে গিয়েছে মোহনবাগান। এরপর ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। ফেডারেশনেকে ইস্টবেঙ্গলে আইএসএলে খেলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠিও দেন।

মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেরাতে পারেনি রিলায়েন্স

মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেরাতে পারেনি রিলায়েন্স

ইস্টবেঙ্গলকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ ফেরাতে পারেনি রিলায়েন্স। করোনার পর লিগ করা নিয়ে অনেক লড়াইয়ে মধ্যে পড়তে হচ্ছে। হোম অ্যাওয়ে বাদ দিয়ে এবছর গোয়াতে আইএসএল করছে এফএসডিএল। এর মাঝে নতুন দল নিয়ে খেলার সংখ্যা বাড়বে, এই কারণেই এফএসডিএল দলসংখ্যা না বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়ে পরিকল্পনার পরিবর্তন করেন নীতা আম্বানীরা। তাঁদের উদ্যেগেই শেষ পর্বে নতুন ইনভেস্টার পেয়ে গেল ইস্টবেঙ্গল।

কত বছরের বিনিয়োগ

কত বছরের বিনিয়োগ

ইস্টবেঙ্গলে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে শ্রী সিমেন্ট। জানা গিয়েছে শ্রী সিমেন্ট লাল-হলুদ ক্লাবের সঙ্গে ৫ বছরে ২০০ কোটি টাকার বেশি চুক্তি করতে চলেছে।

কত শতাংশ শেয়ার ছাড়া হল

কত শতাংশ শেয়ার ছাড়া হল

জানা গিয়েছে প্রাথমিকভাবে ইস্টবেঙ্গল কর্তারা ৭০ শতাংশে বেশি শেয়ার ছাড়তে না চাইছিলেন না। যদিও ইনভেস্টারদের দাবি ছিল ৯০ শতাংশ। করোনা পরবর্তী সময় শেয়ার না ছাড়লে এই ইনভেস্টারও গতিপথ পরিবর্তন করতে পারে বলে বুঝে নিয়েই অবশেষে ইস্টবেঙ্গল ৮০ শতাংশ শেয়ার ছেড়ে গাঁটছড়া বাঁধতে চলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 18:21 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+