
শুভেচ্ছা বার্তা কী লেখা হয়েছে
ইস্টবেঙ্গল ক্লাবকে লেখা চিঠিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে ট্যুর ডিরেক্টর ক্রিস্টোফার কোমান শুভেচ্ছা বার্তায় লেখেন,'আইএসএল শুরুর আগে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য থাকল অনেক শুভেচ্ছা।'

ম্যাঞ্চেস্টারের প্রতিনিধিরা কলকাতা ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে গিয়েছেন
প্রসঙ্গত ভারত ও বাংলাদেশে প্রাক-মরশুম প্রদর্শনী ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখতে অতীতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা কলকাতায় এসেছিলেন। প্রিমিয়ার লিগের ক্লাবের প্রতিনিধিরা যুবভারতী স্টেডিয়াম থেকে শহরের পাঁচতারা হোটেল ঘুরে দেখার পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবে আসেন।

ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে যুবভারতীতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলা নিয়েও কথা অনেকদূর এগিয়েছিল। সেই নিয়ে কলকাতায় ক্লাব তাঁবু ঘুরিয়ে দেখানোর জন্য লাল-হলুদ ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট।

করোনা ধাক্কায় ধাক্কা খেয়েছে পরিকল্পনা
যদিও এবছর বিশ্বজুড়ে করোনা ভাইরাস অতিমারির আকার ধারণ করার পর থেকে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন ধাক্কা খায়। ম্যাঞ্চেস্টারের ভারত ও বাংলাদেশ সফরের সম্ভাবনাও করোনা থাবা ধাক্কা খেয়েছে। যদিও ভারতের ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল খেলার খবর বিদেশ পর্যন্ত পৌঁছে যেতে শুভেচ্ছা জানানতে ভোলেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।


Click it and Unblock the Notifications
আজ শততম গোলের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, প্রতিপক্ষ কারা? কখন ম্যাচ দেখবেন?


















