ফুটবলারদের বকেয়া বেতন নিয়ে ইস্টবেঙ্গলের কাছে জবাব চাইল ফেডারেশন

ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা ইস্টবেঙ্গলের কাছে জানতে চাইল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। এ ব্যাপারে লাল-হলুদ শিবিরকে নির্ধারিত সময়সীমা বেঁধে দিল দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। সেই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল কোনও জবাব না দিলে কী পদক্ষেপ করা হবে, তাও জানাল ফেডারেশন।

ইস্টবেঙ্গলকে ফেডারেশনের চিঠি

ইস্টবেঙ্গলকে ফেডারেশনের চিঠি

সূত্রের খবর, ইস্টবেঙ্গলকে চিঠি লিখেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তাতে জানতে চাওয়া হয়েছে, বকেয়া বেতন সংক্রান্ত ফুটবলারদের প্রশ্নের উত্তর কী দিয়েছেন লাল-হলুদ কর্তারা। ৪ সেপ্টেম্বরের মধ্যে ইস্টবেঙ্গলকে এ ব্যাপারে পরিষ্কার চিত্র দিতে বলেছে এআইএফএফ। অন্যথায় কী হবে, তাও জানিয়েছেন প্রফুল প্যাটেলরা।

ইস্টবেঙ্গলের জবাব না মিললে কী পদক্ষেপ

ইস্টবেঙ্গলের জবাব না মিললে কী পদক্ষেপ

নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া বেতন সংক্রান্ত ফুটবলারদের প্রশ্নের উত্তর ইস্টবেঙ্গল না দিলে ফয়সলা নির্ধারণের জন্য বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বা পিএসসি-এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন।

ফুটবলারদের পদক্ষেপ

ফুটবলারদের পদক্ষেপ

নির্ধারিত সময়ের আগেই গত এপ্রিলে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়েছিল প্রাক্তন বিনিয়োগকারী কোয়েস। তাতে আটকে গিয়েছিল ফুটবলারদের বেতন। দীর্ঘ টানাপোড়েনের পর গত ১৭ জুলাই ইস্টবেঙ্গলের হাতে স্পোর্টিং রাইটস তুলে দিয়েছিল কোয়েস। তারপরেও বকেয়া বেতন অ্যাকাউন্টে না ঢোকায় ইস্টবেঙ্গল এবং তাদের প্রাক্তন বিনিয়োগকারীর বিরুদ্ধে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বা পিএসসি-এর দ্বারস্থ হয়েছিলেন ফুটবলার।

ফেডারেশনের কোর্টে বল

ফেডারেশনের কোর্টে বল

ইস্টবেঙ্গল ফুটবলারদের আবেদন ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়ে দেয় পিএসসি। এর প্রেক্ষিতেই লাল-হলুদ কর্তাদের কাছে জবাব তলব করেছেন প্রফুল প্যাটেলরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 27, 2020, 19:42 [IST]
Other articles published on Aug 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+