
সিআর সেভেন ফ্য়াক্টর
তিনি জানিয়েছেন, তাঁর ক্লায়েন্ট এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ক্লাবেই খুশি। তবে ভবিষ্যতের কথা তো কিছু বলা যায় না। ট্রান্সফার উইন্ডোতে অনেক কিছুই হতে পারে। বিশেষ করে বেল নাকি সিআর সেভেনের সঙ্গে খেলতে খুব ভালবাসেন।

রোনাল্ডোর পথেই?
আর এরপরই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি বেলও রোনাল্ডোর পথই ধরবেন? রিয়াল ছেড়ে গিয়ে উঠবেন সেরি এ-এর ক্লাব জুভেন্টাসে? যারা রোনাল্ডোর যোগদানের পর থেকে খেবল ইতালিয় ফুটবলেই নয়, ইউরোপিয় ফুটবলেও নতুন করে বড় শক্তি হিসাবে মাথাচাড়া দিচ্ছে।

আগ্রহ বেড়েছে সেরি এ-তে
সরাসরি কিছু বলতে চাননি বার্নেট। শুধু জানিয়েছেন রোনাল্ডো জুভেন্টাসে যাওয়ার পর থেকে এখন তো অনেকেরই চোখ সেরি এ-তে। বস্তুত গত গ্রীষ্মে আচমকা রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর, এই বছর, গত কয়েক বছরের তুলনায় সেরি এ-এর ক্লাবগুলিতে খেলার আগ্রহ বেড়েছে বিশ্ব ফুটবলের তারকাদের।

শূন্যস্থান পূরণ
রোনাল্ডোর বিদায়ের পর তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য রিয়াল কিন্তু তাকিয়ে আছে গ্যারেথ বেলের দিকেই। সেই ভূমিকায় তিনি পুরোপুরি না হলেও অনেকটাই সফল বলা যায়। ৬ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু তাঁর ক্লাবের পারফরম্যান্স একেবারেই ধারাবাহিক নয়।
প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল থেকে বেল বিদায় নেবেন বলে গুঞ্জন তৈরি হয়। অতীতে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড থেকে বায়ার্ন মিউনিখের মতো বেশ কয়েকটি বড় ক্লাব তাঁকেদলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এখনও অবধি তাতে বেল সাড়া না দিলেও, ওই যে, ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে।


Click it and Unblock the Notifications



















