
পিন্টু মাহাতো
কলকাতা লিগ থেকে উঠে এসেছেন পিন্টু। বলা যেতে পারে এই মরসুমে মোহনবাগানের আবিষ্কার। এমনকী সিএফএল-এর কলকাতা ডার্বিতে তিনি গোলও করেছিলেন। আই লিগেও সমান তালে খেলছেন পিন্টু। কিন্তু টোচের জন্য আসন্ন ডার্বি থেকে ছিটকে গিয়েছেন তিনি। ডানপ্রান্তে তাঁর না থাকাটা কোচ শঙ্করলালের জন্য বড় ধাক্কা।

সুখদেব সিং
মরসুমের শুরুতে সুখদেব কোন দলে খেলবেন তাই নিয়ে অনেক নাটক হয়েছিল। ইস্টবেঙ্গলের সঙ্গে দলবদলের সমস্যায় জড়িয়ে তাঁর খেলার উপর নিষেধাজ্ঞাও নেমে এসেছিল। তবে পরে তা তুলে নেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর মোহনবাগানে সই সাবুদ সেড়ে, বড় ম্যাচে তিনি কিংসলের সঙ্গী হবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু চোটের কারণে এই পাঞ্জাবি ডিফেন্ডারকে নিয়ে সব পরিকল্পনাই ঘেঁটে গিয়েছে বাগান শিবিরের।

সনি নর্ডে
গত সপ্তাহে কুঁচকিতে চোট পেয়েছিলেন সনি। সেই থেকে অনুশীলন বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) থেকে তিনি ফের অনুশীলনে নেমেছেন। তবে তিনি এখনও ১০০ শতাংশ সুস্থ নন। কাজেই তাঁকে বড় ম্যাচে শঙ্করলাল ব্যবহার করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

এনরিকে এস্কেদা
ইস্টবেঙ্গলের অবশ্য আপাতত চোটের তালিকায় একটিই নাম। তবে এনরিকে এস্কেদার চোটের ধাক্কাটা লাল-হলুদের কাছে অনেক বড়। এই মরসুমে একেবারে প্রথম থেকেই আক্রমণে জবি জাস্টিনের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে এই মেক্সিকানের। গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে উটে গিয়েছিলেন তিনি। পরে জানা গিয়েছে তাঁর পাঁজরের হাড় ভেঙেছে। সুস্থ হতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে।
|
শুরু থেকেই ভুগছে লাল-হলুদ
তবে আই লিগের শুরু থেকই মেনেন্দেজ চোট আঘাতের সমস্যায় ভুগছেন। একেবারে শুরু থেকেই খেলতে পারেননি তাদের মাঝমাঠের প্রধান ভরসা আল-আমনা। অবশেষে সম্প্রতি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আশার কথা নতুন স্প্যানিশ উইঙ্গার হাইমে কোলাদো-র চুক্তির সব কাজ শুক্রবার (১৪ ডিসেম্বর)-ই মিটে গিয়েছে। বড় ম্যাচে খেলার জন্য তিনি প্রস্তুত।


Click it and Unblock the Notifications



















