প্রেম দিবস, তবে লাজং-এর জন্য নেই লাল-হলুদ ভালবাসা ! বদলে থাকছে স্প্যানিশ-শ্রদ্ধা

আই লিগ ২০১৮-১৯'এর শেষ ৩ ম্যাচ খেলতে যেতে হবে বাইরের মাঠে। অত্যন্ত কঠিন সেই যাত্রা শুরুর করার আগেই কলকাতায় অপেক্ষাকৃত সহজ ম্য়াচগুলি জিতে লিগ শীর্ষে থাকা চেন্নাইকে ধরে ফেলতে চায় লাল-হলুদ। বৃহস্পতিবার 'প্রেম দিবসে' তাই কলকাতার মাঠে মেনেন্দেজ বাহিনীর বিরুদ্ধে লিগের একেবারে তলানীতে থাকা শিলং লাজং-এর কোনও ভালবাসা আশা করা উচিত নয়।

প্রেম দিবসে লাজং পাবে না লাল হলুদ ভালবাসা

এই মুহুর্তে সবকিছুই মশাল বাহিনীরপ পক্ষেই ঘটছে। নেরোকার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ফিরে এসে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি, খেতাবি দৌড়ে থাকা চেন্নাই সিটি, চার্চিল ব্রাদার্সরা পয়েন্ট নষ্ট করেছে। তবে লাজং-এর প্রতি প্রেম না থাকলেও মেনেন্দেজ বলেছেন, লাজং-এর তরুণ দলকে সমান সম্মান করবে তাঁর দল।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

২টি ম্যাচ কম খেলে, লিগ শীর্ষে থাকা চেন্নাই এফসির সঙ্গে লাল-হলুদের পয়েন্টের ব্যবধান ছয়। চেনানইকে এরকম হাতের মুঠোয় পেয়ে এখানে আর একটুও ভুল করার জায়গা নেই লাল-হলুদে সামনে। নেরোকার সঙ্গে পিছিয়ে পড়ে দুর্দান্ত জয় পাওয়ার পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে মশাল বাহিনী।

সামনের কঠিন সূচীর কথা মাথায় রেখে এই ম্যাচে বেশ কয়েকটি বদল করতে পারেন আলেহান্দ্রো মেনেন্দেজ। নেরোকা ম্যাচে ঘাড়ে সামান্য আঘাত পেয়েছিলেন স্প্যানিশ আক্রমণাত্মক ফুটবলার হাইমে কোলাদো। তিনি সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু আগামী দিনের কথা ভেবে তাঁকে আরও বিশ্রাম দেওয়া হতে পারে।

আগের ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে দুই গোল করেছেন এস্কেদা কাজেই ইস্টবেঙ্গল কোচের হাতে বিকল্পের অভাব নেই। এস্কেদা ছাড়াও বৃহ্সপতিবারের ম্যাচে আরও কয়েকটি বদল হতে পারে। রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে পারেন মেনেন্দেজ।

শিলং লাজং দলের খবর

শিলং লাজং দলের খবর

অ্যারোজ ছাড়া আই লিগের দ্বিতীয় সব ভারতীয় খেলোয়াড়ের দল এখন লিগ টেবিলে সবার নিচে রয়েছে। কিন্তু গত দুই ম্যাচে মিনার্ভা পাঞ্জাব ও চার্চিল ব্রাদার্সকে হারিয়ে তারা এখন বেশ ভাল ফর্মে রয়েছে। চার্চিল ম্য়াচে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে, চাপের মুখেও জয় তুলে নিতে পারে তারা। কাজেই ইস্টবেঙ্গলের আগামী ম্য়াচটা খুব সহজ হবে না।

প্রথম লেগের ফল ও সাম্প্রতিক ফর্ম

প্রথম লেগের ফল ও সাম্প্রতিক ফর্ম

আই লিগের প্রথম লেগের ম্যাচে শিলং-এ ইস্টবেঙ্গল ১-৩ গোলে জিতেছিল। লাল-হলুদের পক্ষে গোল করেন জবি জাস্টিন (১২', ৪১') ও বিদ্যাসাগর সিং (৭৪')। লাজংয়ের গোলদাতা ছিলেন রাকেশ প্রধান (৭১')।

বৃহ্পতিবার ইস্টবেঙ্গল আই লিগে টানা ৪ ম্যাচে জয়ের লক্ষ্যে নামছে। গত দুই ম্যাচ জিতেছে লাজং-ও।

ইস্টবেঙ্গল - জয়, জয়, জয়, হার, জয়

শিলং লাজং - জয়, জয়, হার, হার, হার

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল - দাগার (গোলরক্ষক), চুলোভা, অ্যাকোস্টা, বোরহা গোমেজ, কমলপ্রিত, দানমাউইয়া, আইদারা, রালতে, ডোভাল, এস্কেদা, জবি জাস্টিন।

তারকা - এস্কেদা, জবি জাস্টিন, অ্যাকোস্টা,

শিলং লাজং - লাচেনপা (গোলরক্ষক), নবীন গুরুং, দোহলিং, রাভা, খারশং, রাকেশ প্রধান, স্যামুয়েল কিন্শি, লালরোহলুয়া, বুয়াম, লালমুয়ানপুইয়া, মহেশ সিং।

তারকা - মহেশ সিং, লালমুয়ানপুইয়া, খারশং,

কখন কোথায দেখা যাবে?

কখন কোথায দেখা যাবে?

ইস্টবেঙ্গল বনামশিলং লাজং

তারিখ- বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি

সময় - বিকাল ৫টা

টিভি - স্টার স্পোর্টস ৩

অনলাইন - হটস্টার ও জিও টিভি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 13, 2019, 19:32 [IST]
Other articles published on Feb 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+