
রেফারিকে দুষে লাভ নেই
শঙ্করলাল জানিয়েছেন রেফারির বিষয়ে তিনি মন্তব্য করবেন না। সবাই দেখেছে ম্যাচে কি হয়েছে। তবে রেফারির জন্য হেরে গিয়েছেন, এরকমটা তিনি মানতে নারাজ। বরং তাঁর মতে রেফারিও মানুষ তাঁর একটা-দুটো ভুল হতেই পারে। আসলে রবিবার সবুজ-মেরুনের কিছুই ভাল যায়নি।

হাইমের প্লেঅ্যাক্ট
তবে তাঁর মতে কিংসলে-কে লালকার্ড দেখানোটা ঠিক হয়নি। তাঁর অভিযোগ হাইমে কোলাদো আঘাত পাওয়ার অভিনয় করেছিলেন। তাই তাঁকেই সাবধান করা উচিত ছিল রেফারির। তিনি জানিয়েছেন হাইমে এমন কিছু আহামরি খেলোয়াড় নন। তবে আগেই হলুদ কার্ড দেখে থাকায় কিংসলের আর একটু সতর্ক থাকা উচিত ছিল। তবে পরক্ষণেই তিনি জানিয়েছেন, বড় ম্যাচের উত্তেজনা এরকম হয়েই থাকে।

লিগের লড়াই
রবিবারের হার মোহনবাগানকে লিগ টেবিলে ৮ নম্বরে নামিয়ে দিয়েছে। তবে শঙ্করলাল কিন্তু মনে করছেন মোহনবাগান এখনও লিগ জয়ের দৌড় থেকে হারিয়ে যায়নি। কারণ লিগের দলগুলির মধ্যে পয়েন্টের ব্যবধান বেশ কম। তাই এরপর দুটি ম্য়াচ জিতলেই আবার ট্র্যাকে চলে আসবে সবুজ-মেরুন।

প্রাপ্তি ও টার্নিং পয়েন্ট
তবে হেরে যাওয়া ডার্বিতেও ১০ জনের মোহনবাগান যে শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে। সেটাই এই ম্য়াচের ইতিবাচক প্রাপ্তি বলে মনে করছেন শঙ্করলাল। সেই সঙ্গে জানাচ্ছেন একের পর এক সুযোগ মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট।

পরের চ্যালেঞ্জ
বুধবারই মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে সবুজ মেরুনকে। শঙ্করলাল বলছেন, বড় ম্যাচের পর হাতে সময়টা বড়ই কম। বিশেষ করে ডার্বি হারের পর খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতেই অনেক সময় লাগবে।


Click it and Unblock the Notifications



















