
মোহনবাগান দলের খবর
রবিবার খালিদ জামিল পিন্টু মাহাতো, অরিজিত বাগুই ও ওমর এলহুসেইনি তিনজনকেই পাচ্ছেন। ডার্বির আগে এই বিষয়টা অবশ্যই বাগান শিবিরের আত্মবিশ্বাস বাড়াবে। সোনি নর্ডের সাম্প্রতিক ফর্মও শেষ ডার্বির শোধ তোলার আশা বাড়িয়ে দিয়েছে।
বাগানের মাঝমাঠ নিয়ে অবশ্য চিন্তা রয়েই গিয়েছে। ইউতা কিনোয়াকি, ডারেন কালডেইরারা কিন্তু নেরোকার মাঝমাঠের খেলোয়াড়দের সামলাকতে পারেননি। রালতে ও কাশিম আইদারাকে তাঁরা আটকাতে পারেন কিনা সেটাই দেখার।
ডিকা-কিসেকা এই মুহূর্তে সেরা ফর্মে না থাকায় সোনির উপর বাড়তি চাপ পড়ছে। তাঁকে শুধু সুযোগ তৈরি করলে চলবে না, গোল করার দায়িত্বও নিতে হবে। সেট পিস থেকে গোল করানোর দায়িত্বও তাঁর।

ইস্টবেঙ্গল দলের খবর
সেট পিসই অবশ্য ম্যাচের ভবিষ্যত নির্ধারক হতে পারে। দুই দলেই সেট পিস বিশেষজ্ঞের অভাব নেই। বাগানে সোনি থাকলে লাল-হলুদের হাতে রয়েছেন রালতে। কোচ মেনেন্দেজ সেট পিস মুভ গোপন রাখতে ক্লোজ-ডোর অনুশীলন করাচ্ছেন।
এস্কেদা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং রবিবার খেলবেন। হাইমে-এস্কেদা-জাস্টিন-এর আক্রমণ ত্রয়ী কিন্তু সবুজ মেরুনের রক্ষণভাগের কড়া পরীক্ষা নেবে।
কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারবেন না মনোজ মহম্মদ। তাঁর জায়গায় খেলানো হতে পারে সামাদ আলি মল্লিক-কে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
মোহনবাগান (৪-২-৩-১): শিলটন পাল (গোলরক্ষক), অরিজিৎ বাগুই, কিম কিমা, এজে কিংশলে, অভিষেক আম্বেদকর, মেহতাব হোসেন, ইউতা কিনোয়াকি, শেখ ফৈয়াজ, হেনরি কিসেকা, সোনি নর্ডে, দিপান্দা ডিকা
রিজার্ভ: ওমর এলহুসেইনি, পিন্টু মাহাতো, আজহারউদ্দিন মল্লিক, ড্যারেন কালদেরা, গুরুজিন্দর কুমার
ইস্টবেঙ্গল (৪-৪-১-১): রক্ষিত দাগার (গোলরক্ষক), সামাদ আলি মল্লিক, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ, লালরামচুলোভা, লালদানমাওয়িয়া রালতে, লালরিনডিকা রালতে, কাশিম আইদারা, টোনি ডোভাল, হাইমে কোলাদো, জবি জাস্টিন
রিজার্ভ: এনরিকে এস্কেদা, কমলপ্রীত সিং, ব্র্যান্ডন ভানলালরেমডিকা, সিয়াম হঙ্ঘল, কিংশুক দেবনাথ

শেষ পাঁচ ডার্বির পরিসংখ্যান
১৬.১২.২০১৮ - ইস্টবেঙ্গল ৩-২ মোহনবাগান
০২.০৯.২০১৮ - ইস্টবেঙ্গল ২-২ মোহনবাগান
২১.০১.২০১৮ - ইস্টবেঙ্গল ০-২ মোহনবাগান
০৩.১২.২০১৭ - মোহনবাগান ১-০ ইস্টবেঙ্গল
২৪.০৯.২০১৭ - ইস্টবেঙ্গল ২-২ মোহনবাগান

দুই দলের সাম্প্রতিক ফর্ম
ডার্বির আগে, গত ১৮ জানুয়ারি লাল-হলুদ সল্টলেক স্টেডিয়ামে ১-০ গোলে পরাজিত করেছে,ইন্ডিয়ান অ্যারোজকে। অন্যদিকে, ১২ জানুয়ারি একই মাঠে সবুজ-মেরুন ১-০ গোলে পরাজিত করেছে নেরোকা এফসিকে। বর্তমানে, ইস্টেবঙ্গল আইলিগে ১২ ম্যাচে ২২ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ বেশি খেলে মোহনবাগান ১ পয়েন্ট পেছনে রয়েছে।
মোহনবাগান: জয়-জয়-হার-হার-জয়
ইস্টবেঙ্গল: জয়-হার-জয়-ড্র-জয়

কোথায় কখন দেখা যাবে?
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, আইলিগ ২০১৮-১৯
স্থান - যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
তারিখ: ২৭ জানুয়ারী, রবিবার
সময়: বিকাল ৫টা
টিভি: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন: হটস্টার


Click it and Unblock the Notifications



















