ওমানের বিরুদ্ধে বদলা নয়, পুরো পয়েন্ট চায় ভারত, বিস্তারিত জেনে নিন

ওমানকে তাদেরই মাঠে হারিয়ে বদলা নয় তবে পুরো পয়েন্ট তুলতে চান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা জিইয়ে রাখতে, এই ম্যাচ যে তাঁদের কাছে ডু অর ডাই, তাও স্বীকার করে নিয়েছেন ছেত্রী।

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই-র ম্যাচে ঘরের মাঠে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। দীর্ঘক্ষণ এক গোলে এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারেননি সুনীল ছেত্রীরা। শেষ মুহূর্তে দুটি গোল দিয়ে ওই ম্যাচে ভারতকে হারায় ওমান। যদিও কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে পরের তিনটি ম্যাচ ড্র করে নিজেদের আশা জিইয়ে রেখেছে ভারতীয় ফুটবল দল।। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার চতুর্থ স্থানে আছে ভারত। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওমান।

তাই ভারতের এই ম্যাচ হারলে চলবে না। জিতলে ভালো, না হয় অন্তত ম্যাচ ড্র করতেই হবে। এখনও পর্যন্ত ওমানের বিরুদ্ধে ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় ফুটবল দল। ৮টি ম্যাচ জিতেছে ওমান। তিনটি ম্যাচ ড্র হয়েছে। ওমানের বিরুদ্ধে নিজেদের জয়ের খরা মঙ্গলবারের ম্যাচে দূর করার সুযোগ পাচ্ছেন সুনীল ছেত্রীরা। যা বেশ কঠিন কাজ বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

যদিও পুরনো হিসেব মেটানোর জন্য তাঁরা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বলেছেন, টিম গেম খেলে ওমানের বিরুদ্ধে পুরো পয়েন্ট হাসিল করাই তাঁদের লক্ষ্য। দলকে মানসিকভাবে চাঙা রাখার চেষ্টা করছেন ভারতের কোচ ইগর স্টিমাক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 19, 2019, 14:06 [IST]
Other articles published on Nov 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+