
মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত ওমানের বিরুদ্ধে ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় ফুটবল দল। ৮টি ম্যাচ জিতেছে ওমান। তিনটি ম্যাচ ড্র হয়েছে। ওমানের বিরুদ্ধে নিজেদের জয়ের খরা মঙ্গলবারের ম্যাচে দূর করতে মরিয়া সুনীল ছেত্রীরা।

গত ম্যাচে কী ফল
২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই-র ম্যাচে ঘরের মাঠে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। দীর্ঘক্ষণ এক গোলে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি সুনীল ছেত্রীদের। শেষ মুহূর্তে দুটি গোল দিয়ে ভারতকে হারায় ওমান।

কে কোথায় দাঁড়িয়ে
২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই-র একটি ম্যাচও জিততে পারেনি ভারত। ওমানের বিরুদ্ধে গত ম্যাচ হারলেও কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেন সুনীল ছেত্রীরা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার চতুর্থ স্থানে আছে ভারত। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওমান।

মাস্ট উইন
২০২২ বিশ্বকাপের মূলবর্বে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে ওমানকে তাদেরই মাটিতে হারাতেই হবে ভারতীয় ফুটবল দলকে। যা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। ম্যাচ ড্র হলেও চলবে। তবে এই ম্যাচ হারলে কাতার পৌঁছনোর রাস্তা ভারতের জন্য বন্ধ হয়ে যাবে বলা চলে।


Click it and Unblock the Notifications



















