কেন ব্রেট লি'র চোখে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অ্যাসেজের সমতুল্য

সবকিছু ঠিকঠাক থাকলে বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। করোনা পরিবেশে এই সিরিজের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। ভাইরাস থাবায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আইসিসি চূড়ান্ত কিছু না জানালেও এবছর টুর্নামেন্ট স্থগিত হওয়ার বড় ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে ক্রিকেট দুনিয়ায় আগামী সময়ে ভারতের অস্ট্রেলিয়া সফরই বাইশ গজের সবচেয়ে আকর্ষক হাইভোল্টেজ ক্রিকেট ইভেন্ট হতে চলেছে। এই নিয়েই এবার মুখ খুললেন ব্রেট লি।

অজিভূমে দিন রাতের টেস্ট খেলবে ভারতীয় দল

অজিভূমে দিন রাতের টেস্ট খেলবে ভারতীয় দল

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন রাতের টেস্ট খেলার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের মধ্যে একটি দিন রাতের টেস্ট খেলবে ভারত। টেস্ট ক্রিকেটের দুই সেরা দলকে প্রথমবার পিঙ্ক বলে দিন রাতের আবহের মহারণে দেখার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেটবিশ্ব।

ব্রেট লি কী বললেন

ব্রেট লি কী বললেন

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরুর এখনও অনেকটা সময় থাকলেও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি উত্তেজনায় ফুটছেন। লি এক প্রতিক্রিয়ায় ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফিকে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে খেলা অ্যাসেজ সিরিজের সমতুল্য বলে মন্তব্য করেছেন।

লি আরও যা বললেন

লি আরও যা বললেন

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্রেট লি আরও জানিয়েছেন 'করোনা পরবর্তী ক্রিকেটে ভারতের অস্ট্রেলিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ। ভারত অস্ট্রেলিয়ায় যাক কিংবা অস্ট্রেলিয়া ভারতে আসুক, এই দুই দেশের ক্রিকেট প্রতিযোগিতা সবসময়ই দারুণ উপভোগ্য হয়। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ সবসময় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাসেজ যুদ্ধের মতো হাড্ডাহাড্ডি হয়ে থাকে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্য়ে দ্বিপাক্ষিক সিরিজ সেরা লড়াই বার করে আনে।'

অস্ট্রেলিয়ার কাছে বদলার সিরিজ

অস্ট্রেলিয়ার কাছে বদলার সিরিজ

প্রসঙ্গত ২০১৮ সালে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল ভারত। ২-১ ব্যবধানে কোহলির দল টিম পেইনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। এবার ঘরের মাঠে অজিদের কাছে এটি তাই বদলার সিরিজ হতে চলেছে।

পড়ন্ত বিকেলে এই পথ যদি না শেষ হয়! সন্তানসম্ভবা নাতাসাকে ভালোবাসা উজাড় করে দিলেন হার্দিক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 19:52 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+