অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রিকি পন্টিংয়ের মিল কেথায়, খোদ জানালেন ব্রেট লি

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর। সফরে তিন ফর্ম্যাটেরই সিরিজ রয়েছে।যার মধ্যে আকর্ষণের কেন্দ্রে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট ডুয়ল। অস্ট্রেলিয়ার কাছে বদলার এই সিরিজ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। করোনা পরবর্তী সময়ে এই টেস্ট সিরিজ দিয়ে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। ভারতের আসন্ন এই অজি সফর ঘিরে প্রাক্তনরাও বেশ ফুটছেন। যেমন ব্রেট লি, এর আগে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ডুয়েলের উত্তেজনাকে অ্যাসেজ সিরিজের সঙ্গে তুলনা করেছিলেন। এবার ভারত অধিনায়ক বিরাটের সঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের তুলনা টানলেন।

বিরাটের সঙ্গে পন্টিংয়ে তুলনা টেনে লি জানান, 'প্রত্যাকে আলাদা ধরনের অধিনায়ক। কিন্তু পন্টিংয়ের ক্যাপ্টেন্সির সঙ্গে বিরাটের অধিনায়কত্বে মিল রয়েছে। পন্টিং অনেক বেশি আগ্রাসী অধিনায়ক। বিরাটের নেতৃত্বেও প্রচুর আগ্রাসন রয়েছে। বিরাট আক্রমণ করতে ভালোবাসে। অধিনায়ক হিসেবে এটা ওকে মানায়। কোহলির অধিনায়কত্ব আমি দারুণ উপভোগ করি'

অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকির সঙ্গে আরও একটি জায়গাতেও বিরাটের মিল রয়েছে বলে লি জানিয়েছেন, 'অধিনায়ক হিসেবে দারুণ সফল হওয়ার পাশাপাশি দুজনেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবে এরা দুজনেরই দারুণ সফল ও জনপ্রিয়।'

প্রসঙ্গত অধিনায়ক হিসেবে রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে ২টি বিশ্বকাপ জিতেছেন। ক্রিকেটার হিসেবে আরও একবার বিশ্বকাপ জিতেছেন পন্টিং। সেখানে টেস্টে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে হারানো অধিনায়ক হিসেবে কোহলির বিরাট সাফল্য। ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে টেস্টে ২-১ হারিয়েছিল ভারত। অধিনায়ক কোহলির এখনও অবশ্য বিশ্বকাপ জেতা হয়ে ওঠেনি। ২০১৯ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারতীয় দল।

আইপিএল নিয়ে চিঠি দিয়েছে বিসিসিআই, স্বীকার আমিরশাহী ক্রিকেট বোর্ডের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 27, 2020, 17:51 [IST]
Other articles published on Jul 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+