
প্রথম কলকাতা ডার্বি
এটিই ছিল মেনেন্দেজের প্রথম কলকাতা ডার্বি। ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন স্প্যানিশ ডার্বির মতোই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। আর সেই ম্যাচ জিতে উঠে লাল-হলুদ কোচ বলছেন এটা তাঁর কাছে দারুণ অভিজ্ঞতা। এই ম্যাচের অংশ হতে পারার কারণে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। তাঁর মতে রবিবার দারুণ উচ্চমানের ম্যাচ হয়েছে। আই লিগের দুর্দান্ত বিজ্ঞাপন ছিল এই ম্য়াচ।

হাইমে-কে আড়াল
তিনি জানিয়েছেন, রবিবার হাইমে-কে তিনি দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলিয়েছিলেন এবং সেই ভূমিকায় তিনি বেশ ভাল খেলেছেন। তবে প্রতিপক্ষ কোচের হাইমের বিরুদ্ধে তোলা অভিযোগ মানতে তিনি নারাজ। তিনি জানিয়েছেন, হাইমে কখনই প্লে অ্যাক্ট করেননি। তবে এই অভিযোগের পর আরও নিশ্চিত হতে তিনি ফের খেলাটির ভিডিও রেকর্ডিং দেখবেন।

রেফারির সিদ্ধান্ত প্রভাব ফেলেনি
রবিবারের ম্যাচের রেফারিং নিয়ে সবুজ- মেরুন সমর্থকদের অনেক অভিযোগ রয়েছে। শঙ্করলালও ঘুরিয়ে এই নিয়ে অভিযোগ করেছেন। রেফারির কিছু কিছু ভুল হয়েছে মেনে নিয়েও মেনেন্দেজ দাবি করেছেন, ম্যাচের ফলে সেই সব ভুলের কোনও প্রভাব পড়েনি। তাঁর মতে কিছু সিদ্ধান্ত যেমন লাল-হলুদের পক্ষে গিয়েছে, বেশ কিছু বিপক্ষেও গিয়েছে। কিন্তু এসব খেলায় হয়েই থাকে।

জাতীয় দলে ডাকা উচিত
এই মরসুমে আই লিগে জবি জাস্টিন ইতিমধ্যেই ৭ ম্যাচে ৫ গোল করে ফেলেছেন। প্রতি ম্যাচেই উন্নতি করছেন ২৫ বছরের কেরলের স্ট্রাইকারটি। তাঁরক কোচ দাবি করেছেন, জাস্টিন ভারতের জাতীয় দলে খেলার মতো জায়গায় এসে গিয়েছেন। তাঁর মতে জাস্টিন শুধু গোলই করছেন না, তাঁর দারুণ সব মুভে প্রচুর গোলের সুযোগও তৈরি হচ্ছে।

ডার্বি জয় এগিয়ে দেবে ট্রফি জয়ের দিকে
শুধু হাইমে বা জাস্টিনই নন, এদিন দলের সকলের খেলাই সন্তুষ্ট করেছে লাল-হলুদ কোচকে। রবিবারের ম্যাচে ছিলেন না লাল-হলুদের আক্রমণভাগের প্রধান ভরসা এনরিকে এস্কেদা। কিন্তু তাঁর অভাব যেভাবে দলের সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় পূরণ করেছেন, তাতে খুব খুশি মেনেন্দেজ। তাঁর মতে তাঁরা প্রথমার্ধে আক্রমণে খুবই ভাল করেছেন, তারপর পরের অর্ধে রক্ষণও ভালভাবে সামাল দিয়েছেন। এই জয় তাদের আই লিগ ট্রফি তাড়া করতে পরের ম্য়াচগুলিতে অনুপ্রেরণা জোগাবে বলেই তাঁর বিশ্বাস।


Click it and Unblock the Notifications



















